1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

প্রিমিয়ার ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৩’ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩, ২.০৯ পিএম
  • ৩০১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের “বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৩” রেনেসন্স্ ঢাকা গুলশান হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মোঃ নুরুল আমিন এবং সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের পরিচালক জনাব মোঃ জবদুল ইসলাম উপস্থিত ছিলেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এবং চেয়ারম্যান রিস্ক ম্যানেজমেন্ট কমিটি জনাব এম. ইমরান ইকবাল, ব্যাংকের কনসালট্যান্ট জনাব এম. শহীদুল ইসলাম; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম রিয়াজুল করিম, এফসিএমএ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি. এম. ইকবাল সকল অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের প্রয়াসে প্রিমিয়ার ব্যাংক বার্ষিক ঝুঁকি বিষয়ক সম্মেলন ২০২৩ ব্যাংকের মধ্যে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব ও তাৎপর্য ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।

ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এবং চেয়ারম্যান রিস্ক ম্যানেজমেন্ট কমিটি জনাব এম. ইমরান ইকবাল বলেন, “ঝুঁকি মূল্যায়ন এবং মূল্যায়নের (বৈশ্বিক, স্থানীয় এবং জাতীয়) উপর ভিত্তি করে সাউন্ড কন্টিজেন্সি প্ল্যান এবং সতর্কতামূলক ব্যবস্থা প্রয়োগ করাই ঝুঁকি ব্যবস্থাপনার মূলমন্ত্র”।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব এম রিয়াজুল করিম, এফসিএমএ তার স্বাগত বক্তব্যে ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে উল্লেখ করেন ‘সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা হলো ব্যাংকিং খাতে উন্নয়নের পূর্ব শর্ত।‘

প্রধান কার্যালয় ও শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে এই সম্মেলনের উদ্দেশ্য বলিষ্ঠ ঝুঁকি পরিপালন কাঠামো গড়ে তোলার প্রয়াসে নিজেদের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্তকরণ ও এই যাত্রায় সবাইকে সম্পৃক্ত করা যা ব্যাংকের টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।’

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের অতিরিক্ত পরিচালক ড. কাজী আরিফ উজ জামান, যুগ্ম পরিচালক জনাব মো. লুৎফুল হায়দার পাশা ও জনাবা মাহমুদা হক রিসোর্স পার্সন হিসেবে অনুষ্ঠানে রিস্ক বিষয়ে তাদের নানাবিধ বক্তব্য উপস্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com