1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন সাভারে ট্যানারি শিল্প এখন মরণফাঁদ : সবুজ আন্দোলন টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ এর ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে একই গ্রুপে বাংলাদেশ বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু মাধবপুরে কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মীর খোশেরদ আলমসহ ১৩জনকে হত্যার হুমকি হবিগঞ্জে এনসিপি নেতার মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি

নতুন এমডি অ্যান্ড সিইও পেলো বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল

  • আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩, ১১.৫৩ এএম
  • ২৫৭ Time View

দেশের শীর্ষস্থানীয় এনবিএফআই- বাংলাদেশ ফাইন্যান্সের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল এ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন সুমিত পোদ্দার।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ছাড়পত্র পাওয়ার পর আজ যোগ দেন তিনি। মঙ্গলবার সকালে (২ মে) বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালের পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালে যোগ দেয়ার আগে সুদীর্ঘ ১৩ বছরের গৌরবাজ্জল ক্যারিয়ারে সুমিত পোদ্দার বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের স্ট্রাকচার্ড ফাইন্যান্সকে লিড দিয়েছেন; এর আগে সিটি ব্যাংক ক্যাপিটাল লিমিটেডের কর্পোরেট অ্যাডভাইজরির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

এছাড়াও রিভার স্টোন ক্যাপিটাল লিমিটেড, অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং অ্যালায়েন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডে কাজ করেছেন বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা।

এ বিষয়ে সুমিত পোদ্দার জানান, বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটালে শীর্ষপদে যোগ দিতে পেরে তিনি গর্বিত; প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্যে অবদান রাখবেন বলেও জানান তিনি।

সুমিত পোদ্দার একজন অত্যন্ত অভিজ্ঞ আর্থিক পেশাদার ব্যক্তিত্ব; যিনি অভিজ্ঞতার সাথে পোর্টফোলিও ব্যবস্থাপনা, কোম্পানি একত্রীকরণ ও অধিগ্রহন, আইপিওর মাধ্যমে মূলধন সংগ্রহ, ঋণ এবং ইক্যুইটি অর্থায়ন, লেনদেন পুনর্গঠনসহ বিভিন্ন আর্থিক লেনদেনে গ্রাহকদের পরামর্শমূলক পরিষেবা প্রদানে বিশেষজ্ঞ।

এমনকী অভিজ্ঞতার বিস্তৃত পরিসরে রয়েছে প্রযুক্তি, টেলিকম, ব্যাংক এবং এনবিএফআই, বিদ্যুৎ, শিল্প, রিয়েল এস্টেট, উৎপাদন এবং ভোগ্যপণ্যসহ বিভিন্ন খাতে গ্রাহকদের পরামর্শ দেওয়ার বাস্তবতা। তার দক্ষতা এবং জ্ঞান গ্রাহকদের সিদ্ধান্ত নিতে এবং তাদের আর্থিক লক্ষ্য অর্জনে সহায়তা করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com