1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং অতিমূল্যায়িত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ বিএসইসির গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট দেখার কেউ নাই উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

বাংলাদেশ ব্যাংকের সাথে স্ট্যান্ডার্ড ব্যাংকের চুক্তি স্বাক্ষর

  • আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৩.২৮ পিএম
  • ২৮২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের শিল্পখাতে রপ্তানি এবং উৎপাদন সংক্রান্ত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি নিশ্চিত করার লক্ষ্যে গঠিত ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল ‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড’ (জিটিএফ) এর আওতায় বিনিয়োগ বিতরণে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ব্যাংক শিল্পখাতে উৎপাদন এবং রপ্তানি সংক্রান্ত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির জন্য বিতরণকৃত বিনিয়োগের বিপরীতে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে।

গত ০৪ এপ্রিল, ২০২৩ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন।

এসময় স্ট্যান্ডার্ড ব্যাংকের ইনভেস্টমেন্ট ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট তাপস কুমার মন্ডল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com