1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

আড়ং এর ২৭তম আউটলেটের উদ্বোধন

  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৪.০৫ পিএম
  • ২৮৮ Time View

নিজস্ব প্রতিবেদক: শনিবার, ১ই এপ্রিল ২০২৩ তারিখে কুষ্টিয়ায় উদ্বোধন হয়ে গেলো দেশের বৃহত্তম লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং এর ২৭তম আউটলেট।

অত্যাধুনিক নির্মাণশৈলীর ৯,৫০০ বর্গফুটের দুই তলা বিশিষ্ট এই আউটলেটে নারী-পুরুষ ও শিশুদের পোশাক, বাড়ির সাজসজ্জা, গহনা সহ আড়ং এর সাব ব্র্যান্ড তাগা, তাগা ম্যান, এবং আড়ং আর্থ এর পণ্যগুলো পাওয়া যাবে।

আড়ং এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম আউটলেটটির উদ্বোধন করেন। এসময় আড়ং ও ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। “আড়ং তার গ্রাহকদের চাহিদা মেটাতে এবং বাংলাদেশী কারিগরদের হস্তশিল্পের পণ্যের প্রচার ও প্রসারের জন্য সারাদেশে তার পরিধি বিস্তৃত করে আসছে। কুষ্টিয়ায় একটি আউটলেট খুলে এই অঞ্চলের মানুষের সেবা করতে পেরে আমরা খুবই গর্বিত ও আনন্দিত,” – মন্তব্য করেন চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম।

এছাড়াও গ্রাহকরা কুষ্টিয়ায় আড়ং-এর নতুন আউটলেটে সীমিত সময়ের জন্য ৫০০০ টাকা বা তার বেশি কেনাকাটা করে ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর সদস্য হতে পারবেন এবং সারা বছর ব্যাপী বিশেষ সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। তাছাড়া ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর অন্তর্ভুক্ত সদস্যরা আড়ং কুষ্টিয়া আউটলেটে প্রতিটি কেনাকাটায় দিগুন পয়েন্ট অর্জন করতে পারবেন ৭ই এপ্রিল পর্যন্ত।

আড়ং বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর একটি সামাজিক উদ্যোগ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com