1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Title :
অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

সর্বাধিক শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি

  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৮.৪১ এএম
  • ২৬৬ Time View

নিজস্ব প্রতিবেদক: দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য অনন্য ব্যাংকিং সেবা নিয়ে সবচেয়ে বেশি শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক হওয়ার মাইলফলক অর্জন করল আইএফআইসি ব্যাংক। দেশের জেলা, উপজেলা, শহর, গ্রামে বিস্তৃত ১২৪৩টি শাখা-উপশাখার প্রত্যেকটিতেই আছে ওয়ান স্টপ সার্ভিস ও নিজস্ব কর্মীর মাধ্যমে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা।

মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর পুরানা পল্টনের আইএফআইসি টাওয়ারে এ উপলক্ষে মাইলফলক উদ্যাপন অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালকরা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনলাইনে যুক্ত থাকার মাধ্যমে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন সারা দেশে আইএফআইসি ব্যাংকের প্রতিটি শাখা-উপশাখায় নিয়োজিত কর্মীবৃন্দ। এ উপলক্ষ্যে প্রধান কার্যালয়ের সঙ্গে সঙ্গে সারা দেশের প্রতিটি শাখা-উপশাখায় উৎসবমুখর পরিবেশে ব্যাংকের গ্রাহকবৃন্দ,শুভানুধ্যায়ী,  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শুভেচ্ছা বিনিময় করেন এবং আপ্যায়নে অংশগ্রহণ করেন।

কোনো এজেন্ট নয়, নিজস্ব সুদক্ষ কর্মীবাহিনী, উন্নত প্রযুক্তি, বহুমাত্রিক ডেলিভারি চ্যানেল, সময়োপযোগী পণ্য ও সেবা নিয়ে বৃহত্তম জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রতিবেশী হয়ে ব্যাংকিং সেবা নিশ্চিত করছে আইএফআইসি ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com