শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেড় মাসেই পাহাড় ছিল, এখন কেটে সমতল ভূমি! আগামী ইউপি নির্বাচনে দুর্নীতি ও দালালমুক্ত নির্বাচন চায় দেবিদ্বার বাসী শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এমপি রাসেলের নির্বাচন পরবর্তী কুশল বিনিময় ঈদ উপলক্ষে চুরি ও ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চ’ক্র কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা হরিপুরে  কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে  এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার দিলো সোশ্যাল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২১০ Time View

সোশ্যাল ইসলামী ব্যাংক ২০২০ ও ২০২১ সালের এসএসসি ও এইচএসসি/সমমান পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এসআইবিএল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে।

শনিবার (১১ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম ঢাকা অঞ্চলের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন বৃত্তির টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক ও মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মনিরুজ্জামানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, আজ এসআইবিএল পরিবারের মেধাবী সন্তানদের পুরস্কৃত করা হলেও আগামীতে এর পরিসর বাড়বে। 

তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরা দেশের ভবিষ্যত এবং দেশ গড়ার কারিগর। তিনি শিক্ষার্থীদের দিনে অন্তত এক ঘণ্টা খেলাধুলাসহ পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য বই পড়া ও ধর্মীয় অনুশাসন মেনে চলার পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS