1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

আন্তর্জাতিক নারী দিবস পালন করল জেএমআই গ্রুপ

  • আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৫.২৫ পিএম
  • ২২৪ Time View

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে দেশে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ উৎপাদন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জেএমআই গ্রুপ। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার জেএমআই গ্রুপের নারী কর্মীদের মাঝে ফুল ও চকলেট বিতরণ করে অভ্যর্থনা জানানো হয়। পরে বিকেলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি কেকও কাটা হয়।

এসময় জেএমআই বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, জেএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, এফসিএমএ, জেএমআই গ্রুপের প্রশাসন বিভাগের প্রধান মেজর (অব.) আবদুল্লাহ আল ফারুকী, জেএমআই গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান এ এম মামুনুল ইসলাম, নিপ্রো জেএমআই মেডিকেল লিমিটেডের নির্বাহী পরিচালক কুনিও (কেনি) তাকামিদো, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের নির্বাহী পরিচালক অভিজিৎ পাল, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মো. রবিউল আলম, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা মো. আবু হেনা এবং উইন্ডো মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শরীফুল ইসলামসহ জেএমআই গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের কর্মীরা উপস্থিত ছিলেন।

নারী দিবসের আলোচনায় অংশ নিয়ে জেএমআই গ্রুপের শীর্ষ কর্মকর্তারা জানান, শিল্পগ্রুপটির ২৪ বছরের পথচলায় নারী কর্মীরা সবসময় পুরুষদের ন্যায় সমঅধিকার ভোগ করে চলেছেন। নারী হওয়ার কারণে জেএমআই গ্রুপে কোনো কর্মীকে কখনো অবমূল্যায়ন করা হয় না। জেএমআই গ্রুপ বিশ্বাস করে, ক্যারিয়ারের কোন লৈঙ্গিক বৈশিষ্ট্য নেই এবং একজন যোগ্য ব্যক্তি কখনোই সমতায় ভয় পায় না।

অনুষ্ঠানে জেএমআই গ্রুপের কয়েকজন নারী কর্মী শিল্পগ্রুপটিতে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। জেএমআইতে কাজ করতে এসে দ্বিতীয় পরিবার পাওয়ার কথা জানান তারা। জেএমআইয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সময় নারী কর্মী হওয়ার কারণে কখনোই তাদেরকে অপমানিত বা বঞ্চিত হতে হয়নি।

উল্লেখ্য, বিদেশিদের সাথে যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন ও বিপণন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জেএমআই গ্রুপ। ১৯৯৯ সালে যাত্রা শুরু করা জেএমআই গ্রুপে বর্তমানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, তুরষ্ক ও থাইল্যান্ডের যৌথ বিনিয়োগ। জেএমআই গ্রুপের ৪২টি প্রতিষ্ঠানে ৮ হাজারেরও বেশি কর্মী কর্মরত আছেন। নিপ্রো জেএমআই যৌথ বিনিয়োগে দেশে বিশ্বমানের বিভিন্ন জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ উৎপাদন ও বিপণনের মাধ্যমে দেশ-বিদেশে স্বাস্থ্য সেবা দিচ্ছে। পাশাপাশি দেশজুড়ে পরিবেশবান্ধব জ্বালানি চাহিদা পূরণে তরল পেট্রলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি করে বাজারজাত করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com