1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

নগদ ভার্চুয়াল নম্বর মোবাইলে নারীদের নিরাপদ লেনদেন

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৯.২৬ পিএম
  • ২৪৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দেশে নারীদের মোবাইল লেনদেন আরও নিরাপদ করতে নগদ নিয়ে এসেছে দারুণ এক উদ্ভাবন। এখন যেকোনো নারী গ্রাহক চাইলেই মোবাইল নম্বর গোপন রেখে তার নগদ ওয়ালেটে ক্যাশ ইন করতে পারবেন। যার ফলে অনাকাঙ্ক্ষিত ফোন কল ও নম্বর বেহাত হওয়া থেকে রেহাই পাবেন নারীরা।

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ শুরু থেকে উদ্ভাবনী চিন্তা নিয়ে কাজ করছে। তারই অংশ হিসেবে নারীদের লেনদেন করার ক্ষেত্রে নতুন এই পদ্ধতি নিয়ে এসেছে। এখন চাইলে একজন নারী তার মোবাইল নম্বর প্রকাশ না করে নিজের নগদ ওয়ালেটে ক্যাশ ইন করে নিজের পছন্দমতো লেনদেন করতে পারবেন। এছাড়া এই সেবাটি যে কেউ ব্যবহার করতে পারবেন।

নগদ-এর এমন উদ্ভাবনের বিষয়ে প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) সাদাত আদনান আহমেদ বলেন, ‘আমরা চাই আমাদের সব গ্রাহকের লেনদেন হোক সুরক্ষিত। সেখানে এবার আমরা নারীদের সুরক্ষার বিষয়টি বেশি গুরুত্ব দিয়েছি। নগদের এই উদ্ভাবনের মাধ্যমে একজন নারী খুব সহজে নিরাপদে তার মোবাইল ব্যবহার করতে পারবেন।’

মোবাইলে নারীদের বিভিন্ন ধরনের হয়রানির ঘটনা ঘটে থাকে। সেসব বিষয়ে অনেক সময় অনেকে কোনো প্রতিকার পান না, যার কারণে নিজের নম্বর পরিবর্তন করার মতো ঘটনা ঘটে। নগদ এ বিষয়গুলো প্রতিকারের একটি পথ বের করতে এই উদ্ভাবনকে সামনে এনেছে। ইতোমধ্যে নগদের সহজলভ্যতা ও জনপ্রিয়তার কারণে নগদ-এ নারী উদ্যোক্তার সংখ্যাও বেড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com