1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Title :
গোপালগঞ্জ ইজিবাইক মোটর চালক ও বাজার সমিতির সঙ্গে মতবিনিময় সভা দুর্গাপূজা ঘিরে দাউদকান্দিতে কর্মচঞ্চল প্রতিমা তৈরির কারখানা এক বছরের মধ্যে বদলে যাবে বাংলাদেশের পুঁজিবাজার: আমির খসরু আইপিওর প্রস্তুতি, ১৮ অক্টোবর রোড শো করবে কনফিডেন্স পাওয়ার কয়েক মাসের মধ্যে ২-৩ বিদেশি কোম্পানির আইপিও ঘোষণা: বিএসইসি চেয়ারম্যান গোপালগঞ্জে কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে বেদম মারপিট কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫ সৌদিতে গৃহকর্মীর কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার রেহেনা খাতুন দেশে ফেরার আকুতি গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস

ক্রীড়া কমপ্লেক্স নির্মাণে আবাহনীকে ক্রাউন সিমেন্টের ১ কোটি টাকা অনুদান

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৪.৩৬ পিএম
  • ২৭২ Time View

শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স নির্মাণে আবাহনী লিমিটেডকে এক কোটি টাকা আর্থিক অনুদান প্রদান করেছে দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্রাউন সিমেন্ট পিএলসি। আবাহনী লিমিটেড দেশের ক্রীড়া ক্ষেত্রে উদীয়মান প্রতিভা বিকাশের জন্য আধুনিক সুযোগ-সুবিধা এবং অবকাঠামো সম্বলিত এই ক্রীড়া কমপ্লেক্সটি নির্মাণ করবে।

রোববার (৫ মার্চ) ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম অনুষ্ঠিত এক চেক হস্তান্তর অনুষ্ঠানে আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমানের হাতে এক কোটি টাকার চেক তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্ট-এর ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান মোল্লা এবং প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ, এফসিএ।

ঢাকার অন্যতম আবাসিক এলাকা ধানমন্ডিতে ১১ একর জমির উপর নির্মিতব্য এই ক্রীড়া কমপ্লেক্সে ক্রিকেট ও ফুটবলের জন্য আলাদা মাঠসহ ইনডোর স্পোর্টস সুবিধা, জিমনেসিয়াম, সুইমিং পুল, প্রশিক্ষণ কেন্দ্র, ফুড কোর্টসহ আরও অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে।

বাংলাদেশ থেকে সিমেন্ট রপ্তানিতে ২০ বছর যাবত শীর্ষে থাকা ক্রাউন সিমেন্ট তার প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আবাহনী লিমিটেডকে এই আর্থিক অনুদান প্রদান করেছে। ক্রাউন সিমেন্ট দেশের ঐতিহ্যকে ধরে রাখতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com