1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

ইসলামী ব্যাংকের বার্ষিক প্রীতিমিলনী ও বনভোজন অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৭.৪২ পিএম
  • ২৩৯ Time View

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চট্টগ্রাম নর্থ জোন, সাউথ জোন এবং আগ্রাবাদ কর্পোরেট ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখার নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বার্ষিক প্রীতিমিলনী ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) কক্সবাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারী জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জি.এম. মোহা. গিয়াসউদ্দিন কাদের।

এতে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মিয়া মো. বরকত উল্লাহ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মোহাম্মদ নুরুল হোসাইন, আগ্রাবাদ কর্পোরেট শাখাপ্রধান আবদুল নাসের এবং খাতুনগঞ্জ কর্পোরেট শাখাপ্রধান মোহাম্মদ এহসানুল ইসলাম।

চট্টগ্রাম নর্থ ও সাউথ জোন, আগ্রাবাদ ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখার নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ব্যাংকের ৪০ বছর পূর্তি উপলক্ষে ৪০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com