1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

রাজনীতি করতে পারবেন খালেদা জিয়া

  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১২.৩১ পিএম
  • ২৩২ Time View

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতি করতে পারার ব্যাপারে আগের বক্তব্যেই অনড় থাকলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (২ মার্চ) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার এই অবস্থানের কথা জানান।

এর আগে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক সংসদীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য পিম ভ্যান স্ট্রিয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।

গত ২২ ফেব্রুয়ারি সচিবালয়ে আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য বলেন, খালেদা জিয়ার রাজনীতি করতে বাধা নেই। আইনমন্ত্রী আনিসুল হকও একই কথা বলেন।


তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন, খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না।

এ বিষয়ে ফের দৃষ্টি আকর্ষণ করা হলে কৃষিমন্ত্রী বলেন, ‘রাজনীতির বিষয়টি বুঝতে হবে। আইনে যা-ই থাক। ইরানের খোমেনির রাজনীতি কি বন্ধ ছিল? বঙ্গবন্ধু জেলে থেকে রাজনীতি করেছেন না? কনভিকশন (দণ্ডিত) হয়েছেন। কনভিকশন হলেই কী বঙ্গবন্ধু রাজনীতি বন্ধ করে দিতেন? আমি সেই জায়গা থেকে বলেছি।’

‘জেলে বসেও তো রাজনীতি করা যায়। আমি তো সেই কথাটিই আপনাদের বলেছিলাম। আবারও বলছি,’ যোগ করেন মন্ত্রী।

রাজ্জাক বলেন, ‘সারা পৃথিবীতে তো বিদ্রোহী ও বিপ্লবীরা এভাবেই রাজনীতি করেছেন। খালেদা জিয়া ইলেকশনে যেতে পারবেন না, আইনের কারণে। কিন্তু তার রাজনীতির চিন্তাচেতনা- এগুলো কি তারা বন্ধ করে দেবে নাকি যে, আমি রাজনীতি করব না।’

কিন্তু মন্ত্রিসভার সদস্যরা একমত হতে না পারার বিষয়ে এক প্রশ্নে কিছু সময় চুপ করে থেকে আব্দুর রাজ্জাক বলেন, ‘ক্যাবিনেট কলিগরা বলছে কীভাবে? আমি ওনার সাথে কথা বলিনি, কী বলছে। আমাকে যদি কোনো কারণে জেল দেয়..। লালু প্রসাদ কি রাজনীতি বন্ধ করেছে। জয়ললিতাও তো দুর্নীতির জন্য..। তার মৃত্যুর পর মানুষ আত্মহত্যাও করেছে।’

তিনি বলেন, ‘আমাদের ওবায়দুল কাদের সাহেবও তো বলেছেন, তিনি (খালেদা জিয়া) নির্বাচন করতে পারবেন না, আইন অনুযায়ী। সংবিধানে আছে দু-বছরের বেশি সাজা হলে নির্বাচন করা যাবে না। কিন্তু রাজনীতিটা আপনি বন্ধ করবেন কেমনে?’

সংসদে শেখ ফজলুল হক সেলিম বলেছেন, খালেদা জিয়া রাজনীতি না করার মুচলেকা দিয়েছেন- এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘এটা আমি জানি না, কোথায় মুচলেকা দিয়েছেন খালেদা জিয়া। একথা জানি যে, তারেক দিয়েছে। বিদেশে যাওয়ার আগে তত্ত্বাবধায়ক সরকারের কাছে সে মুচলেকা দিয়ে গেছে।’

নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্ত থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘জেলে থেকেও তো একজন মানুষ যোগাযোগ রাখতে পারেন। জেল দিয়ে কি কোনোদিন কারো রাজনীতি বন্ধ করা যাবে- যদি সে আদর্শবাদী রাজনীতিবিদ হয়, দেশপ্রেমিক হয়। গোপনে সে চিঠি লিখে পাঠাল, কর্মীদের নির্দেশনা দিল। এটা কর, সেটা কর। আমি সেটা মিন করেছি। সেটা সে করতেই পারে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com