শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ ভিভো ওয়াই৩১ডিঃ চলবে বিরতিহীন গেমিং ও মাল্টিটাস্কিং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের   আয়কর নির্ধারণে ASYCUDA System এর তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে দুই উপজেলার কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান

বাক্কো ও সিওপিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের জন্য নিবেদিত একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা “বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)” এবং উন্নত পরিষেবার মাধ্যমে ক্রেতা সন্তুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে মানদন্ড নির্ধারণসহ গবেষণা সহায়তা, প্রশিক্ষণ ও উপযুক্ত পরামর্শদানে নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা ‘সিওপিসি ইনকর্পোরেটেড’এর অধীনস্থ ‘সিওপিসি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’এর মধ্যে সম্প্রতি “নলেজ পার্টনারশিপ সমঝোতা স্মারক” স্বাক্ষরিত হয়েছে।

গত জানুয়ারিতে স্বাক্ষরিত এ সমঝোতা স্মারক অনুযায়ী, এখন থেকে বাংলাদেশের বিপিও এবং আইটি-আইটিইএস খাতের ‘কাস্টমার এক্সপেরিয়েন্স’ অর্থাৎ গ্রাহক অভিজ্ঞতার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ‘নলেজ পার্টনার’ হিসেবে বাক্কোর সঙ্গে যৌথভাবে কাজ করবে ‘সিওপিসি ইনকর্পোরেটেড’।

‘সিওপিসি ইনকর্পোরেটেড’ মূলতঃ অ্যাকাউন্টিং, বুক-কিপিং, অডিটিং, ট্যাক্স কনসালটেন্সি; বাজার গবেষণা, জনমত নিরূপণ, ব্যবসা এবং ব্যবস্থাপনাসংক্রান্ত নানান কার্যক্রমে পরামর্শদানকারী এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বাক্কোর সঙ্গে এ সমঝোতা চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিপিও শিল্পখাতের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণের স্বার্থে রোডম্যাপ তৈরি এবং সে লক্ষ্যে গৃহীত সকল গবেষণাকর্ম, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির কর্মকান্ডে সহায়তা প্রদানে অঙ্গীকারাবদ্ধ হয়েছে। অপরদিকে, একই চুক্তি অনুযায়ী, সিওপিসির ‘মার্কেটিং এবং ব্র্যান্ডিং পার্টনার’ হিসেবে এখন থেকে কাজ করবে বাক্কো।

সিওপিসি ইনকর্পোরেটেড ও বাক্কোর এই যুথবদ্ধতা গ্রাহক অভিজ্ঞতার মান বৃদ্ধির মাধ্যমে সমগ্র আইটি-আইটিইএস ও বিপিও শিল্পের উন্নয়নে নতুন মোড় নিয়ে আসবে, এমনটাই তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলের বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS