1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Title :
শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি

প্রথমবারের মতো রপ্তানি পোশাকে বাংলা অক্ষর

  • আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৫৮ পিএম
  • ২৫৭ Time View

প্রথমবারের মতো দেশের ইতিহাসে রপ্তানি করা টি-শার্ট ও পোলো শার্টে বাংলা অক্ষর যুক্ত করলো নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের মালিকানাধীন উইজডম অ্যাটায়ার্স লিমিটেড কারখানা।

এখন থেকে মালয়েশিয়ার বাজারে রপ্তানি করা পোশাকের পোশাক প্রস্তুতকারকের ট্যাগগুলোতে ‘মেড ইন বাংলাদেশ’র সঙ্গে বাংলা হরফে ‘বাংলাদেশে তৈরি’ লেখাটিও সংযুক্ত থাকবে। যা বাংলাদেশে এবারই প্রথম।

এ বিষয়ে উইজডম অ্যাটায়ার্সের পরিচালক আক্তার হোসেন অপূর্ব বলেন, ‘আমাদের এ অর্জন শুধু ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাই নয়, এটি বাঙালিদের জন্য গর্বের উৎসও বটে। আমাদের দীর্ঘদিনের একটি প্রচেষ্টার ফল দেশের একটি মাইলফলক তৈরি করেছে। যা বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে খোদাই হয়ে থাকবে।’

উইজডম অ্যাট্যায়ার্স লিমিটেডের মালিক নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের বাবা সামসুজ্জোহা ও মা নাগিনা জোহা দুজনই ভাষাসৈনিক ছিলেন। সামসুজ্জোহা ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক। সেলিম ওসমান নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা।

তিনি একাধারে একজন সফল উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি, এফবিসিসিআইয়ের পরিচালক ও সংসদ সদস্য। এবার তার মালিকানাধীন উইজডম অ্যাট্যায়ার্স লিমিটেডের মাধ্যমে মেড ইন বাংলাদেশের সঙ্গে বাংলা হরফে ‘বাংলাদেশে তৈরি’ লেখাটি সংযুক্ত করা হলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com