1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

তথ্যমন্ত্রী: বিএনপি-জামায়াতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

  • আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.৪২ এএম
  • ২৯২ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘স্বাধীনতার ৫১ বছর পরও পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি রাজনীতি করে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ দেশে স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার কোনো অধিকার নেই।’

এর আগে সকালে আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রভাতফেরি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন দলীয় নেতারা।

হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার পক্ষের শক্তিগুলো যেখানে জামায়াতে ইসলামীকে বর্জন করে, বিএনপি সেখানে তাদেরকে নিয়েই রাজনীতি করে, এটাই হচ্ছে বাস্তবতা।

সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, বিএনপি স্বাধীনতাবিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে বিভিন্ন শহরে যে কর্মসূচি পালন করছে, তার মূল উদ্দেশ্য হলো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com