বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আয়কর নির্ধারণে ASYCUDA System এর তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে দুই উপজেলার কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান চুয়াডাঙ্গার টেংরামারি জামে মসজিদে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি – মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান নির্বাচন পরবর্তী পদ্মবিলা ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মাসুদ পারভেজ রাসেল আইটিইটি-বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

মিনিস্টার ইলেক্ট্রনিক্সের ফ্যাক্টরি পরিদর্শনে সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৪ Time View

সম্প্রতি ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত দেশীয় ইলেক্ট্রনিক্স কোম্পানি মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেডের ফ্যাক্টরি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। পরিদর্শন শেষে তিনি মিনিস্টার মাইওয়ান গ্রুপের নতুন প্রজেক্ট মিনিস্টার ওয়াটার পার্ক এন্ড রিসোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ফ্যাক্টরি পরিদর্শনকালে মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ তাকে ফ্যাক্টরির রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন পণ্য উৎপাদন কার্যক্রম ঘুরিয়ে দেখান।

দেশেই উন্নত প্রযুক্তিতে মিনিস্টার যে ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদন করছে তার ভূয়সী প্রসংশা করেন সালমান এফ রহমান । তিনি আরো বলেন, সরকার সবসময় দেশীয় শিল্পখাত এবং দেশীয় পণ্য উৎপাদনে সর্বাত্ত্বক সহযোগীতা করে আসছে এবং সামনের দিন গুলিতেও এই সহযোগীতা চালিয়ে যাবে।

মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ বলেন, সালমান এফ রহমান ফ্যাক্টরি পরিদর্শন করে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন যাতে করে আমাদের ইলেক্ট্রনিক্স শিল্প খাতকে আরো সমৃদ্ধ করা যায়।

উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজার রহমান, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫, ময়মনসিংহ ইউনিটের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, এফবিসিসিআই’র সহ-সভাপতি মো: আমিনুল হক শামীম, মিনিস্টার মাইওয়ান গ্রুপের এডভাইজার হাজী গোলাম মোস্তফা খান, প্রশাসনিক কর্মকর্তা, কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS