1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

ওএমএস নিতে কোয়ান্টের সাথে উইংসফিন সিকিউরিটিজের চুক্তি

  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.২৬ পিএম
  • ২৬৪ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেক হোল্ডার উইংসফিন সিকিউরিটিজ লিমিটেড নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস (ওএমএস) চালু করতে যাচ্ছে। উইংসফিন সিকিউরিটিজ লিমিটেডকে এই সেবা দিবে দেশীয় প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেক লিমিটেড।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) ঢাকার বনানীস্হ উইংসফিন সিকিউরিটিজ লিমিটেডের হেড অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন উইংসফিন সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান অয়াজ ওয়ারিশ খান ও কোয়ান্ট ফিনটেকের ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার নাতেক মিনার।

চুক্তির শর্ত অনুসারে, উইংসফিন সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকদের ডিএসই লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে কিউ-ট্রেডার ওএমএস সিস্টেম দিবে। এর ফলে উইংসফিন সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।

উল্লেখ্য যে, কিউ-ট্রেডার বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরীকৃত বিশ্বমানের প্রথম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উইংসফিন সিকিউরিটিজ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক খালিদ আয়াজ খান ও চিফ এক্সিকিউটিভ অফিসার মুহাম্মদ হুমায়ূন হাবীব এবং কোয়ান্ট  ফিনটেকের পরিচালক এবং চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ জাবেদ হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com