1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

চার্টার্ড সেক্রেটারি কোর্সের ৫১ তম ব্যাচের উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.২৬ পিএম
  • ২২৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)’র চার্টার্ড সেক্রেটারি (সিএস) কোর্সের ৫১ তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ইন্সটিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

একশ উনিশ জন শিক্ষার্থী ইনস্টিটিউটের চার্টার্ড সেক্রেটারি (সিএস) কোর্সের ৫১ তম ব্যাচের উদ্বোধনী অধিবেশনে অংশ নেয়।

আইসিএসবির সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের তাদের জীবনের নতুন অধ্যায়ে স্বাগত জানান এবং শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ নুরুল ইসলাম।

আইসিএসবি’র এডুকেশন কমিটির চেয়ারম্যান আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত কোর্স এবং ক্লাস সিস্টেম সম্পর্কে আলোচনা করেন। তিনি সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের আইসিএসবি থেকে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আইসিএসবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলম এফসিএস বাংলাদেশ এবং বিশ্বব্যাপী চার্টার্ড সেক্রেটারি পেশার সম্ভাবনা সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। তিনি সংক্ষিপ্তভাবে সিএস পাঠ্যক্রম, ক্লাস নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত হতে এবং ইনস্টিটিউটের কোড অব কন্ডাক্ট মেনে চলার পরামর্শ দেন। তিনি আইসিএসবি’র সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করেন।

মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস, কাউন্সিল সদস্য ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান আইসিএসবি’র পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ চার্টার্ড সেক্রেটারি (সিএস) কোর্সের ৫১ তম ব্যাচের উদ্বোধন করেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক শ্রেষ্ঠত্ব, ব্যক্তিগত মূল্যবোধ এবং সামাজিক কাজের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান। তিনি তাঁর বক্তৃতায় চার্টার্ড সেক্রেটারি পেশাকে কর্পোরেট ক্ষেত্রে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, আকর্ষনীয় এবং সন্মানজনক পেশা হিসাবে আখ্যায়িত করেন এবং এর ব্যাপ্তি দেশে ও বিদেশে ব্যাপক বলে উল্লেখ করেন।  তিনি চার্টার্ড সেক্রেটারি পেশা ও এর প্রেক্ষাপট নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিএসবি’র ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস এবং কাউন্সিল সদস্য মোহাম্মদ হারুন-অর-রশিদ এফসিএস। উক্ত অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী প্রশ্নোত্তর পর্বে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীরা সিএস কোর্স এবং পেশা সংক্রান্ত বিভিন্ন প্রাসঙ্গিক প্রশ্ন করেন।

অনুষ্ঠানের শেষে আইসিএসবি’র ট্রেজারার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com