1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিলো ডি-৮সিসিআই

  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.১৪ পিএম
  • ১৮১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডি-৮সিসিআই) এর চেয়ারম্যান শেখ ফজলে ফাহিম তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা পাঠিয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) একটি ফ্লাইট ক্ষতিগ্রস্তদের জন্য সোয়েটার ও কম্বল নিয়ে যাত্রা করে।

৬ ফেব্রুয়ারি সিরিয়ার পাশাপাশি তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয়। ভূমিকম্পটি রিখটার স্কেলে বিপর্যয়কর ৭.৮ হিসাবে নিবন্ধিতহয় এবং কমপক্ষে ২৪ মিলিয়ন মানুষ প্রভাবিত হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৭,৩৫৭। ভূমিকম্পের পর থেকে তুরস্ক ও সিরিয়ার জনগণকে সাহায্য করতে এগিয়ে এসেছে অনেক দেশ।

এ বিষয়ে বলতে গিয়ে শেখ ফজলে ফাহিম বলেন, “এই হৃদয়বিদারক ঘটনা তুরস্কের জনগণের অবর্ণনীয় ক্ষতি করেছে, চিরতরে হারিয়ে গেছে হাজারো প্রাণ। ডি-৮সিসিআই-এর অন্যতম মূল্যবান সদস্য হিসেবে তুরস্ক বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী। এই বন্ধুত্ব ও মানবতা আমাকে তুরস্কের কঠিন সময়ে পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে। ক্ষতিগ্রস্ত দেশ ও এর জনগণের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। এই বিপর্যস্ত সময়ে সাহায্য ও সমর্থন প্রদানে সক্ষম প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com