1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

সহজ শর্তে ডিজিটাল মাধ্যমে ৪ দিনেই ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা

  • আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৩৯ পিএম
  • ২৬০ Time View

ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে যারা অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে ক্রেতাদের কাছে কুরিয়ারের মাধ্যমে পণ্য সরবরাহ করেন, তাদেরকে আর্থিক অন্তর্ভূক্তিকরণের লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্স ও ডেলিভারি টাইগার লিমিটেডের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর দিলকুশায় বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে সহযোগিতা চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, ডেলিভারি টাইগার প্লাটফর্মে নিবন্ধিত ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করবে বাংলাদেশ ফাইন্যান্স। আর তাতে ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান এবং উদ্যোক্তাদের মধ্যে যে যোগসূত্র তার সাথে টেকনোলজির ব্যবহারে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর মাধ্যমে সরকারের এসডিজি বাস্তবায়ন করতে চায় দুই প্রতিষ্ঠান।

বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ এবং ডেলিভারি টাইগার’র পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন স্বাক্ষর করেন।

চুক্তির উদ্দেশ্য সম্পর্কে মো. কায়সার হামিদ বলেন, অনলাইন প্লাটফর্মের মাধ্যমে যেসব ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের পণ্য ডেলিভারি করে থাকে, তাদের ব্যবসা প্রসারে মূল অন্তরায় পুঁজি বা মূলধন; এই উদ্যোগের ফলে বাংলাদেশ ফাইন্যান্স সেই পুঁজির যোগান দিয়ে এদেশের সিএমএসএমই খাতকে আরও শক্তিশালি করতে সহযোগিতা হবে। এসব তরুণ ও নারী উদ্যোক্তারা স্বল্পসুদে, সহজ শর্তে এবং স্বল্প সময়ের মধ্যে পুঁজির যোগান পাবেন বলেও জানান তিনি।

ডেলিভারি টাইগারের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন বলেন, এই ঋণের ফলে উদ্যোক্তারা উজ্জীবিত হবেন; তাদের সাবলম্বী করে তোলার পথকে সুগম করতে পারবেন। এই সাবলম্বী উদ্যোক্তারাই সরকারের এসডিজি লক্ষ্য অর্জনের জন্য সহযোগিতা করবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফাইন্যান্সের হেড অব সাসটেইন্যাবল ফাইন্যান্স মোহাম্মদ কোহিনুর হোসেন, হেড অব অপারেশন্স মো. রফিকুল আমিন, চিফ রিস্ক অফিসার সুমন কুমার কুন্ডুসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com