1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ভালোবাসা দিবসের কেনাকাটায় নগদে ২৫% ক্যাশব্যাক

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৩৯ এএম
  • ২৩৭ Time View

নিজস্ব প্রতিবেদক: ভালোবাসা দিবস উপলক্ষে জমজমাট অফার নিয়ে এসেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। বিভিন্ন মার্চেন্ট থেকে কেনাকাটা করলে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়া প্রতিদিন সর্বোচ্চ টাকার কেনাকাটা করা গ্রাহক পাবেন ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমানের কাপল টিকিট।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভালোবাসা দিবস উপলক্ষ্যে নগদ-এর ক্যাশব্যাক ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইন চলাকালীন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করলে নগদ ব্যবহারকারীরা পাবেন সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। নগদ অ্যাপ অথবা *১৬৭* ডায়াল করে এই কেনাকাটা করা যাবে। পাশাপাশি অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমেও উপভোগ করা যাবে দারুণ এই ছাড়।

এছাড়াও ৭ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ কেনাকাটা করা গ্রাহক পাবেন ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমানের কাপল টিকিট। নির্দিষ্টি কিছু মার্চেন্টের ক্ষেত্রে ক্যাশব্যাক অফারটি ১৯ ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। সব মিলিয়ে ৯০টিরও বেশি মার্চেন্টে নগদ ব্যবহারকারীরা এই ছাড় পাবেন। এরমধ্যে বাটা, অ্যাপেক্স (অনলাইন), লোটো (অনলাইন), এসএসবি লেদার, শেফস টেবিল, রেমন্ড, কে ক্রাফট, মোনার্ক মার্টের মতো মার্চেন্ট থাকছে এই ক্যাম্পেইনে।

এই অফার নিয়ে নগদ-এর চিফ কমার্শিয়াল অফিসার মো. সিহাবউদ্দিন চৌধুরী বলেন, ‘নগদ তারুণ্যের উৎসব আরও রঙিন করতে চায়। বিশ্ব ভালোবাসা দিবস সববয়সের মানুষের তরুণমনের উৎসব। আমরা এই উৎসবে মানুষের আনন্দটা ডিজিটাল লেনদেনের মাধ্যমে আরও রাঙিয়ে দিতে চাই। সে জন্যই আমরা এই ক্যাম্পেইন নিয়ে এসেছি।’

প্রতিদিনের সর্বোচ্চ লেনদেন করা গ্রাহককে ফোন করে তার বিমানের টিকিট পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করা হবে। নগদ কাস্টমার কেয়ার থেকে তিনবার ফোন করা হবে। এরপরও ওই গ্রাহক ফোন রিসিভ না করলে সর্বোচ্চ লেনদেনকারী পরবর্তী গ্রাহককে বেছে নেওয়া হবে। গ্রাহকের পরিচয় নিশ্চিত করার জন্য তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্রসহ কিছু প্রমাণ চাইবেন কাস্টমার কেয়ার প্রতিনিধি।

ফোন করে নিশ্চিত করার সাতদিনের মধ্যে ওই গ্রাহককে টিকিট বুঝিয়ে দেওয়া হবে। বিজয়ীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট পাবেন। ফলে টিকিটবিষয়ক সমস্ত দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বহন করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com