1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Title :
গোপালগঞ্জ ইজিবাইক মোটর চালক ও বাজার সমিতির সঙ্গে মতবিনিময় সভা দুর্গাপূজা ঘিরে দাউদকান্দিতে কর্মচঞ্চল প্রতিমা তৈরির কারখানা এক বছরের মধ্যে বদলে যাবে বাংলাদেশের পুঁজিবাজার: আমির খসরু আইপিওর প্রস্তুতি, ১৮ অক্টোবর রোড শো করবে কনফিডেন্স পাওয়ার কয়েক মাসের মধ্যে ২-৩ বিদেশি কোম্পানির আইপিও ঘোষণা: বিএসইসি চেয়ারম্যান গোপালগঞ্জে কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে বেদম মারপিট কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫ সৌদিতে গৃহকর্মীর কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার রেহেনা খাতুন দেশে ফেরার আকুতি গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস

বিআইসিএম রিসার্চ সেমিনার-২০ অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩, ৭.৩১ পিএম
  • ২৫৪ Time View

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর রিসার্চ সেমিনার-২০ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ জানুয়ারি) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ সেমিনারে “Optimal Exchange Rate Dynamics for a Small-Open Economy: A Machine Learning Approach to the Case of Bangladesh” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএম এর সহকারী অধ্যাপক সাফায়েদুজ্জামান খান। ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুবাশীষ বড়ুয়া।

বিআইসিএম এর রিসার্স কনসালটেন্ট (খন্ডকালীন) ড. সুবর্ণ বড়ুয়া সেমিনারটি সঞ্চালনা করেন।

এই গবেষণায় গবেষক বাংলাদেশে মুদ্রা বিনিময় হার কিভাবে নির্ধারিত হয় এবং বিনিময় হারের কোন পর্যায়ের পরিবর্তন মুক্ত বাজার অর্থনীতিতে বাণিজ্য ঘাটতিকে প্রভাবিত করে এ সম্পর্কিত সামষ্টিক অর্থনীতির দিকগুলোতে আলোকপাত করেছেন। গবেষক মেশিন লার্নিং অ্যালগরিদম এর পাঁচটি আলাদা মডেল ব্যবহার করে কোন ধরনের অ্যালগরিদম মুদ্রা বিনিময় হারের সাথে বাণিজ্য ঘাটতির আন্তঃসম্পর্ক বিশ্লেষণের জন্য সর্বাধিক উপযোগী, সে সম্পর্কেও আলোচনা করেন। আমাদের দেশে প্রচলিত ম্যানেজড ফ্লোট প্রক্রিয়ায় পরিচালিত মুদ্রা বিনিময় হার সম্পর্কিত গত তিন দশকের অর্থনৈতিক প্রবণতা এবং এর গতিপ্রকৃতি নিয়ে তিনি বিভিন্ন স্ট্যাটিসটিক্যাল মডেল এবং অ্যালগরিদম এর ভাষ্য উপস্থাপন করেন।

উপস্থিত অতিথিদের প্রশ্নোত্তর পর্ব শেষে বিআইসিএম এর পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন, সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। সেমিনারে বিআইসিএম এর অনুষদ সদস্যবৃন্দ, কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com