1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

ফ্রেন্ডস ফেডারেশন এস.এস.সি ১৯৯৮- এইচ.এস.সি ২০০০ এর বার্ষিকী অনুষ্ঠান

  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ১.৫০ পিএম
  • ৩০৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ফ্রেন্ডস ফেডারেশন এস.এস.সি ১৯৯৮- এইচ.এস.সি ২০০০ এর ৩য় বর্ষপূর্তি এবং এসএসসি ’৯৮ ব্যাচ কর্তৃক আয়োজিত “ঐক্যের ’৯৮” অনুষ্ঠানটি গত ০৬ই জানুয়ারি, ২০২৩ রোজ শুক্রবার ঢাকার সন্নিকটে পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে অবস্থিত জলসিড়ি সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে ১৯৯৮ সালে এস.এস.সি পাশ করা বিভিন্ন স্কুলের প্রায় ২০০০ এর অধিক বন্ধু এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মো: হুমায়ন কবির (আর জে নিরব), সুলতানা উর্মি এবং তাজমুন নাহারের সঞ্চালনায় বন্ধুদের পরিচয় পর্ব, আড্ডা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি উৎসবমূখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব কাজী মোতাহের হোসেন, ইভিপি এবং প্রধান, মানব সম্পদ বিভাগ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রোগামের টাইটেল স্পন্সর আল মাহমুদ রিয়েল এস্টেট এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ আহমেদ সহ অন্যান্য পরিচালকবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন- গ্রুপ সংগঠক রিমন, নজরুল, ফারুক, বুলু, বাবু, মেহেদী, শিপন, পলি, নুরুল্লা, ওমর, মুহিবুল, সজিব, সজিব সিকদার, সাবিহা, আশা, মুশফিক, নিপল, আজমীর, আমজাদ,সাজ্জাদ, জামাল, সুমন, রাজ্জাক এবং লিমিসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা। সকল বন্ধুদের ঐক্য, সৌহার্দ্য এবং অভিন্ন স্বত্তার বন্ধনে গড়া ঐক্যের ’৯৮ গড়ে তোলার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com