1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

বাংলাদেশের বন্যার্তদের জন্য যুক্তরাজ্য আরো অর্থ সহায়তা দিবে

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩, ৮.৪৫ পিএম
  • ৪৯০ Time View

যুক্তরাজ্য সিলেট অঞ্চলে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ লাখ ২০ হাজার মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে আরো ৫ লাখ পাউন্ড (৬০.৬ মিলিয়ন টাকা) প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

এই অর্থ সহায়তা নিয়ে ব্র্যাক সুনামগঞ্জ ও সিলেটের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পানি, আশ্রয়, জীবিকার সুযোগ এবং উন্নত পুষ্টি প্রদান করবে।

বাংলাদেশে যুক্তরাজ্যের ডেভেলপমেন্ট ডিরেক্টর ম্যাট ক্যানেল বলেন, গত বছর সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যায় প্রমাণিত হয়েছে যে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ এখনও ঝুঁকিপূর্ণ।

যুক্তরাজ্যের এই নতুন সহায়তা প্রায় ১ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নিরাপদ পানি ও আশ্রয় এবং ৫ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জীবিকা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেছেন, বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলে গত দুই দশকের মধ্যে সবচেয়ে প্রবল বন্যায় ২০২২ সালের জুন মাসে ৭ লাখ ২০ হাজারের বেশি লোক দুর্গতির মুখে পড়েছিল। 

তিনি আরো বলেন, তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর জন্য জরুরি সাড়া প্রদানে উল্লেখযোগ্য প্রচেষ্টা গ্রহণ করা হয়েছিল, কিন্তু মানুষের দুর্গতি কাটিয়ে ওঠা এবং তাদের জীবনযাত্রা স্বাভাবিক করতে সহায়তা করার জন্য মানবিক সহায়তা অত্যন্ত প্রয়োজন।

সূত্রঃ বাসস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com