1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ

  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩, ৭.৪৫ পিএম
  • ৩৩৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রদানের লক্ষ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বুধবার (১১ জানুয়ারি) এফবিসিসিআই’র বোর্ডরুমে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নতুন হওয়া এই চুক্তির আওতায় দেশব্যাপী ছড়িয়ে থাকা কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার জন্য সহজ শর্তে ঋণ সহায়তা প্রদান করবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক মোর্শেদ এবং এফবিসিসিআই’র পক্ষে প্রতিষ্ঠানটির মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান জনাব মোঃ জসিম উদ্দিন,

এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি জনাব মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ সভাপতি জনাব এম এ মোমেনসহ এফবিসিসিআইয়ের অন্যান্য পরিচালকবৃন্দ এবং ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব কে এম আওলাদ হোসেনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com