1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

আবারও ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান

  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩, ৫.৩২ পিএম
  • ৩০৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৯৯টি ৩এস (সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট রয়েছে।

ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান একটি জনপ্রিয় নাম। বাংলাদেশসহ সারা বিশ্বব্যাপী রয়েছে তার আগণিত ভক্ত। ক্রিকেটের পাশাপাশি একজন বাইকার হিসেবেও সাকিবের রয়েছে অনেক ভক্ত। গত ২ বছর যাবত সাকিব ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে যাচ্ছেন। আগামী এক বছরের জন্য ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন সাকিব আল হাসান।

এ উপলক্ষে গত ১১ই জানুয়ারী রাজধানীর তেজগাঁও অবস্থিত ইয়ামাহা ফ্লাগশিপ সেন্টারে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয়বারের মতো জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন সাকিব আল হাসান। তিনি আগামী এক বছরের জন্য বাংলাদেশে ইয়ামাহার বিভিন্ন প্রচারণামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস ও এসিআই মটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

চুক্তি স্বাক্ষর শেষে সাকিবের হাতে ইয়ামাহার আর.ওয়ান.ফাইভ.এম ১৫৫ সিসি বাইক তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com