1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

আস্থা মিউজিক: ব্র্যাক ব্যাংক আস্থার আরেকটি সুপার অ্যাপ

  • আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩, ৫.৪৮ পিএম
  • ২৮৫ Time View

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ আস্থা এখন বাংলাদেশের প্রথম ব্যাংকিং সুপার অ্যাপ হতে চলেছে। বাংলাদেশে প্রথমবারের মত নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম আস্থা প্লে তৈরি করার পর, এটি এখন একটি মিউজিক প্ল্যাটফর্ম ‘আস্থা মিউজিক’ চালু করতে যাচ্ছে।

নতুন এই আস্থা মিউজিক ফিচারটি আস্থা অ্যাপ ব্যবহারকারীদের জন্য আরও ব্যাপক লাইফস্টাইল সুবিধা দিবে। এরই অংশ হিসেবে আস্থা অ্যাপ ব্যবহারকারীদের জন্য মিউজিক সুবিধা প্রদানের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে স্বাধীন মিউজিক এবং ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মাহীয়ুল ইসলাম এবং স্বাধীন মিউজিকের সিইও সাবিরুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টস মো. রাশেদুল হাসান স্ট্যালিন এবং ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টসের এফএভিপি সুলতান মাহমুদ সরকার। এ সময় স্বাধীন মিউজিকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ওয়াহিদ রহমান এবং সিনিয়র ম্যানেজার শামীমা রহমান।

ডিজিটাল ব্যাংকিং সুপার অ্যাপ আস্থার মাধ্যমে, ব্র্যাক ব্যাংক সর্বোত্তম ও চার্জ-মুক্ত লাইফস্টাইল এবং ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। লাইফস্টাইল ফিচার সমৃদ্ধ করে, ব্র্যাক ব্যাংক ইতিমধ্যেই ডিজিটাল ব্যাংকিং অ্যাপ আস্থা-কে একটি অল-রাউন্ডার অ্যাপে পরিণত করতে শুরু করেছে।

স্বাধীন মিউজিকের সাথে পার্টনারশিপের মাধ্যমে ব্র্যাক ব্যাংক এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে, যেখানে ‘আস্থা অ্যাপ’ ব্যবহারকারীরা বিনামূল্যে এক লাখেরও বেশি বেশি গান, অগণিত পডকাস্ট এপিসোড এবং ৫,০০০টি ভিডিও অ্যাক্সেস করতে পারবেন। এটি আস্থা অ্যাপ ব্যবহারকারীদের বিনোদনের চাহিদাকে আরও পরিপূর্ণভাবে পূরণ করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com