1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Title :
শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক

ওবায়দুল কাদের: চরিত্রবানদের রাজনীতিতে নিয়ে আসতে হবে

  • আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ৬.২৬ পিএম
  • ২৪৩ Time View

রাজনীতিতে ভালো মানুষের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ভালো মানুষ রাজনীতিতে আসতে চায় না। আমরা রাজনীতিকে তাদের জন্য উপযুক্ত করতে পারিনি। চরিত্রবানদের রাজনীতিতে নিয়ে আসতে হবে। চরিত্রবানরা রাজনীতিতে না এলে রাজনীতি খারাপ হয়ে যাবে।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টি-জে,পি’র ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খারাপ লোকদের হাতে রাজনীতি থাকলে দেশ খারাপ হয়ে যাবে। ভালো ও মেধাবীদের রাজনীতিতে আনতে হবে।

তিনি আরও বলেন, নষ্ট রাজনীতিবিদরা নষ্ট রাজনীতিকে বাঁচিয়ে রাখে। রাজনীতিতে ভালো মানুষ নেই, আমরা রাজনীতিকে আকর্ষণীয় করতে পারিনি।

বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে গণতন্ত্রকে রক্ষা করতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিজয়কে সুসংহত করতে ও উন্নয়নকে বাঁচাতে হলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।

গণতন্ত্রকে বাঁচাতে শক্তিশালী বিরোধীদল প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। এসময় তিনি জানান, ৭৫’র হত্যাকাণ্ড বিশ্ব ইতিহাসে বিরল।

ছাত্র রাজনীতির সুনামের ধারা হারিয়ে গেছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

এসময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান তিনি।

অধিবেশনে আরও বক্তব্য দেন ১৪ দলের নেতা আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, দিলীপ বড়ুয়া, আনোয়ার হোসেন মঞ্জু ও রাশেদ খান মেনন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com