1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

রাজধানীর আগারগাঁওয়ে চলছে চার দিনের স্যাফরন সুইটস এন্ড চকলেট মেলা

  • আপডেট : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ৫.৩৪ পিএম
  • ৭৯৪ Time View
শুক্রবার থেকে শুরু হওয়া মেলা চলবে সোমবার পর্যন্ত

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকার আগারগাঁওয়ে শুরু হয়েছে চার দিনব্যাপী স্যাফরন সুইটস এন্ড চকলেট মেলা। ২০৫, পশ্চিম কাফরুল, বেগম রোকেয়া সরণি, আগারগাঁও-এর জহির স্মার্ট টাওয়ারের নীচ তলায় আয়োজিত মেলাটির আয়োজক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ-এর অঙ্গ প্রতিষ্ঠান দেশের শীর্ষস্থানীয় ফুড রিটেইল চেইন শপ, স্যাফরন সুইটস এন্ড বেকারিজ।

শুক্রবার (০৬ জানুয়ারি, ২০২৩) সন্ধ্যায় কেকে কেটে যৌথভাবে মেলার উদ্বোধন করেনস্যাফরন সুইটস এন্ড বেকারিজ-এর চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় প্রতিষ্ঠানটির পরিচালক মো. তানভীর হোসেন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেলা চলবে ০৯ জানুয়ারী (সোমবার) পর্যন্ত।

স্যাফরন সুইটস এন্ড চকলেট মেলায় থাকছে ইরানের বিখ্যাত স্যাফরনের বরফি, খেজুর বরফি, দিল্লি চমচম, কাশ্মীরি চমচম, আনযির রোল, নদীয়া সন্দেশ, কেসর কালাকান্ত, আদি রসগোল্লা, মতিচুর লাড্ডু সহ হরেক রকম মিষ্টি, চকলেট, কেক ও বেকারি পণ্যের বাহারি সমাহার। মেলায় উপলক্ষ্যে স্যাফরন সুইটস এন্ড বেকারিজ-এর সকল পণ্য মিলছে ২০% কম দামে, রেজিস্ট্রেশন-এর ভিত্তিতে প্রথম ১০০ জনের জন্য নিয়মিত ১০০% খাঁটি অর্গানিক দুধ সংগ্রহের বিশেষ সুযোগ এবং ০৯ জানুয়ারী, ২০২৩ পর্যন্ত সনি-স্মার্ট টিভি, ফ্রিজ ক্রেতাদের জন্য ১০০০ গ্রাম মিষ্টি উপহার।

মেলার উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানের  চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, “আমরা বিশ্বাস করি – হ্যাপি কাউ, হ্যাপি মিল্ক! তাই স্মার্ট ডেইরি ফার্মের প্রতিটি গাভীর পরিচর্যা করা হয় নিবিড় পর্যবেক্ষণে ও যত্নে। স্যাফরন সুইটস এন্ড চকলেট মেলার সকল মিষ্টি ও দুগ্ধজাত পণ্য স্মার্ট ডেইরি ফার্মের ১০০% সবুজ ঘাস খেয়ে বেড়ে উঠা গাভীর ১০০% খাঁটি অর্গানিক দুধ থেকে তৈরী।”

ক্রেতাদের উদ্দেশ্যে নিশ্চয়তা দিয়ে তিনি আরও বলেন, “স্যাফরন সুইটস এন্ড বেকারিজ -এর আয়োজিত মেলা থেকে ক্রেতারা জি-ফাইভ পলিসির মাধ্যমে জেনুইন মূল্যে, জেনুইন পন্য, জেনুইন সেবা, জেনুইন পেশন এবং জেনুইন কেয়ার পাবেন বলেই আমার বিশ্বাস।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com