1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

প্রবাসীদের অর্থ বিনিয়োগের সুযোগ দিলো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ

  • আপডেট : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩, ৬.০৫ পিএম
  • ৪৪২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ প্রবাসীদের জমানো অর্থ দেশের খাতগুলোতে বিনিয়োগের সুবিধা করে দিয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রবাসীদের জন্য চালু করেছে ‘প্রবাসী বিনিয়োগ’ পদ্ধতি।

তিনদিনব্যাপী ‘অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০২৩’ তে তাদের সেবা সম্পর্কে মানুষের সামনে তুলে ধরছে প্রতিষ্ঠানটি।

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এই এক্সপো শুরু হয়েছে।

জানা যায়, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের ‘প্রবাসী বিনিয়োগ’ পদ্ধতির মাধ্যমে প্রবাসীরা খুব সহজেই তাদের জমানো অর্থ দেশে বিনিয়োগ করতে পারবে। বিনিয়োগের সকল কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাবে। এছাড়া বিনিয়োগ করা টাকা কোনো ঝামেলা ছাড়াই তুলে নেওয়া যাবে।

এ বিষয়ে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের হেড অফ অপারেশনস কুমারেশ সাহা বলেন, প্রবাসীরা জমানো টাকা দিয়ে বাড়ি কিনে ও জমি কিনে। তবে আমাদের এই নিটা অ্যাকাউন্টের মাধ্যমে বিনিয়োগ করলে ব্যাংকগুলোর অনুমতি ছাড়া খুব সহজেই টাকা নিতে পারবেন। অন্যান্য দেশের সঙ্গে আমাদের পুঁজিবাজারের ট্রেডিং টাইম মিলে না। এক্ষেত্রে বিদেশি গ্রাহকদের সাপোর্ট দেওয়ার জন্য আমাদের একটি এসএমডি বোর্ড আছে, রাতে এসব বিনিয়োগকারীরা অর্ডার করে রাখে। এরপর সকালবেলা দেখা মাত্রই কাজটি সম্পন্ন করা হয়।

তিনি আরও বলেন, আমাদের আয়ের একমাত্র উৎস কমিশন। ব্রোকারেজ সহ সকল কার্যক্রম গ্রাহকের উপর নির্ভর করে। এখানে কমিউনিটি ব্যবসা করা যেতে পারে। ডাক্তার ও ইঞ্জিনিয়াদের টার্গেট করে কাজ করা যেতে পারে। এছাড়া নতুন-নতুন গ্রাহক টানতে কাজ করা যায়।

কুমারেশ সাহা আরও বলেন, আমরা অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) পদ্ধতি চালু করতে যাচ্ছি। এর মাধ্যমে বিনিয়োগকারীরা খুব সহজেই শেয়ার লেনদেন করতে পারবেন। একইসঙ্গে আইডিইএক্স পদ্ধতিতে অনলাইনে আমাদের এখান থেকে বিও একাউন্ট খোলা যাবে। শেয়ার লেনদেনের ডিজিটাল সকল পদ্ধতি আমাদের এখানে আছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com