রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দিনাজপুর- ৬ আসনে বিএনপি প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন মানবসভ্যতা এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে রূপগঞ্জে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে ছাত্রদলের গণসংযোগ  ট্রাস্ট ব্যাংক ও আগামের চুক্তিতে চালু হচ্ছে ডিজিটাল ন্যানো লোন সেবা আইএফআইসি ব্যাংক এর “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত বাংলাদেশে প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ লঞ্চ করলো মীর সিরামিক চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে বিজিবির জনসচেতনতামূলক সভা সিলেটের ১৯টি আসনে সংসদ নির্বাচনী প্রচারণায় প্রবাসীরা তৎপর প্রচারণা নিয়ে বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম ভোলাহাটের ‘সোর্স’ ইয়াকুব—প্রতারণার আড়ালে দেশবিরোধী গোয়েন্দা তৎপরতার অভিযোগ! আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৯৭ Time View

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ-২০২৩ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন তিনি।

আজ (৩ জানুয়ারি) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে সশরীরে অংশ নেন প্রধানমন্ত্রী।

প্যারেডের অভিভাধন মঞ্চে প্রধানমন্ত্রীকে সালাম জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য- ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ, পুলিশ আছে জনতার পাশে’। আজ থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহের নানা কর্মসূচি চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।

বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন খুলনা রেঞ্জের পুলিশ সুপার কাজী মইন উদ্দিন। তার নেতৃত্বে পরিচালিত প্যারেডে অংশ নেবেন সহস্রাধিক পুলিশ সদস্য।

২০২২ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১৫ পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, আর ২৫ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ দেওয়া হবে।

এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ৫০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেবেন।

এর আগে মহামারির কারণে ২০২১ সালে পুলিশ সপ্তাহ হয়নি। এরপর ২০২২ সালে পুলিশ সপ্তাহ হলেও সেখানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS