1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং অতিমূল্যায়িত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ বিএসইসির গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট দেখার কেউ নাই উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৭.৩৮ পিএম
  • ২৩২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করে ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় বাংলাদেশের তৈরি ওয়ালটন পণ্যসামগ্রী দেখে অভিভূত হন তিনি।  

ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শনকালে প্রধানমন্ত্রীকে বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য উৎপাদন শিল্প খাত সম্পর্কে অবহিত করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ। 

তারা ওয়ালটনের যুগান্তকারী উদ্ভাবনী প্রযুক্তি এবং আগামী প্রজন্মের সর্বাধুনিক ফিচারের নানান প্রযুক্তিপণ্য বিষয়ে বিভিন্ন তথ্য প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করেন।

এসময় প্রধানমন্ত্রী ওয়ালটন প্রোডাকশন প্ল্যান্টে তৈরি বিশ্বের মোস্ট সাইলেন্ট রোবাস্ট কম্প্রেসর দেখেন। এ ছাড়াও, তিনি ওয়ালটন রেফ্রিজারেটরসহ আইওটি (ইন্টারনেট অব থিংস) বেজড অত্যাধুনিক ফিচারের নানান ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য পরিদর্শন করেন। 

প্রধানমন্ত্রী বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য উৎপাদন শিল্প খাতের অগ্রগতি ও রপ্তানি কার্যক্রমে সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেন।

এর আগে, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ) ২৭তম আসর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১ জানুয়ারি) রাজধানীর অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সরাসরি যোগ দিয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com