নিজস্ব প্রতিবেদকঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে।
শাইনপুকুর সিরামিকস লিমিটেডের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ’এ+’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
কোম্পানির রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।