রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কা, কুমিল্লায় বাস দুর্ঘটনায় ১২ জন নিহত মাধবপুরে পিকআপ উল্টে খালে নারী-শিশুসহ ৪জন নিহত ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত আনিস আলমগীরসহ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে ইরানের পাল্টা হামলা, আহত শতাধিক কারাগারে ঈদে বিশেষ খাবারে সাবেক আইজিপি, মেয়র আইভি ও মমতাজরা ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময়

শাহ্জালাল ইসলামী ব্যাংকের “বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২২” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২১৩ Time View

নিজস্ব প্রতিবেদক: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর “বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২২” ভার্চ্যুয়াল প্লাটফর্মে (অনলাইন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে) অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের পরিচালক জনাব মোঃ আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ, ব্যাংকের বোর্ড রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান এবং স্বতন্ত্র পরিচালক জনাব কে.এ.এম. মাজেদুর রহমান উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।

ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) জনাব মোহাম্মদ আশফাকুল হক, এফসিএ, এফসিএস, ব্যাংকের সামগ্রিক ঝুঁকি পর্যালোচনা, ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো, ঝুঁকি প্রশমন পদ্ধতি, মূলধন ব্যবস্থাপনা, মূল ঝুঁকি ব্যবস্থাপনা এবং ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলার জন্য যাবতীয় পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা করেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের যুগ্ম পরিচালকদ্বয় জনাব মোঃ আতিকুর রহমান এবং জনাব মোহাম্মদ আরিফ হাসান ঝুঁকি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব আব্দুল আজিজ, জনাব এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, মিঞা কামরুল হাসান চৌধুরী, জনাব এম. আখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ ও জনাব নাসিম সেকান্দার ও জনাব মোঃ নাজিমউদ্দৌলা, প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও বিভিন্ন বিভাগের প্রধানগণ, ১৩৭টি শাখা ও ১টি উপ-শাখার ব্যবস্থাপকবৃন্দ, প্রধান কার্যালয় ও সকল শাখার নির্বাহী ও কর্মকর্তাসহ সর্বমোট ৯ (নয়) শতাধিক কর্মকর্তাবৃন্দ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS