1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

সিইসি: ইভিএমের বরাদ্দ না পেলে ব্যালটে নির্বাচন হবে

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ১১.১৬ এএম
  • ২৪৬ Time View

ইভিএমের বরাদ্দ না পেলে ব্যালটে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি রাষ্ট্রদূতদের বিষয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশনের ওপর আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো চাপ নেই। যথাসময়ে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবে কমিশন।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন আয়োজিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায় বা বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্যে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। এটা সরকারের বিষয়, তারা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কথা বলবে।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘কমিশন সাংবিধানিক নিয়মে নির্বাচন আয়োজন করবে, নির্বাচনে আসতে কোনো দলকে বাধ্য করা হচ্ছে না, বরং আহ্বান জানানো হয়েছে। আমরা সব দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন চাই।

‘বিরোধী দল হিসেবে বিএনপি একটি বড় দল। যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে, তবে নির্বাচন আরও অংশগ্রহণমূলক হবে। আমরা আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান ইভিএম দিয়ে ৫০-৬০টি আসনে ভোটগ্রহণ করা সম্ভব। সব আসনে ইভিএমে ভোটগ্রহণের জন্য সরকারের কাছে প্রপোজাল দিতে আমাদেরও একটু সময় লেগেছে, বর্তমানে পরিকল্পনা কমিশন এটাকে পরীক্ষা-নিরীক্ষা করছেন। তারপরও সব আসনে ইভিএমের জন্য দক্ষ জনবল তৈরি করা সময়সাপেক্ষ বিষয়। তবে বাজেট পেলে চিন্তা-ভাবনা করা হবে, একেবারে সম্ভব না হলে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।’

নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির, প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com