পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ নন-কনভার্টেবল, ট্রান্সফারবেল, ফুলী রিডামবল, আনসিকিউরড জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ২৫০ কোটি টাকার জিরো কুপন বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করবে। প্যারামাউন্ট টেক্সটাইল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে।