1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

পুঁজিবাজারে বিদেশীদের বিচরণ বাড়ছে

  • আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ১২.২৫ পিএম
  • ২৬৩ Time View

দেশের পুঁজিবাজারে বাড়ছে বিদেশি বিনিয়োগ। ২০১৯ সালের ফেব্রুয়ারির পর থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত সময়ে বিদেশিরা শেয়ার কেনার চেয়ে বিক্রি করেছেন বেশি। কিন্তু ২০২২ সালের নভেম্বর মাসে সেই দৃশ্য পাল্টে গেছে। বর্তমানে শেয়ার বিক্রির চেয়ে কিনছেন বেশি তারা।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির তথ্য মতে,চলতি বছরের নভেম্বরে বিদেশি বিনিয়োগকারীরা ১৯১ কোটি ৮৯ লাখ ১৭ হাজার ৮৭৩ টাকার শেয়ার কিনেছেন তার বিপরীতে বিক্রি করেছেন মাত্র ৭০ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার ৪৪২ টাকা।

এর আগে ২০২১ সালের একই সময়ে বিদেশি বিনিয়োগকারীরা ৪১৬ কোটি ৭ লাখ ৪৩ হাজার ৬৬৪ টাকার শেয়ার কেনার বিপরীতে বিক্রি করেছিলেন ৫২৯ কোটি ৯৭ লাখ ৭৮ হাজার ৩৫০ টাকা। ২০২০ সালেও তারা ১১৩ কোটি ৯০ লাখ ৩৪ হাজার ৬৮৬ টাকা বেশি শেয়ার বিক্রি করেছিলেন।

জানা গেছে, চলতি বছরের নভেম্বর মাসে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীরা মোট ২৬২ কোটি ৬৩ লাখ ৯৫ হাজার ৩১৬ টাকার লেনদেন। যা ২০২১ সালে ছিল ৯৪৬ কোটি ৫ লাখ ২২ হাজার ১৪ টাকা। অর্থাৎ আগের বছরের চেয়ে ৬৮৩ কোটি ৪১ লাখ ২৬ হাজার ৬৯৮ টাকা কমেছে।

এদিকে, ২০২২ সালের অক্টোবর মাসে বিদেশিদের শেয়ার কেনা বেচা বাবদ লেনদেন হয়েছে ১৮৭ কোটি ৭৬ লাখ ৬৬ হাজার ৯০ টাকা। এরমধ্যে ৮৭ কোটি ৫২ লাখ ৫২ হাজার ৪৪৪ টাকার শেয়ার কিনেছেন তার বিপরীতে বিক্রি করেছেন ১০০ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৬৪৫ টাকার শেয়ার। অর্থাৎ চলতি বছর পুঁজিবাজারে বিদেশিদের লেনদেন ও নিট বিনিয়োগ বেড়েছে। ২০২১ সালে অক্টোবর মাসে বিদেশিরা শেয়ার ৩৭২ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৫৮১ টাকার কেনা-বেচা করেছিলেন।

সংশ্লিষ্টরা বলছেন, এ মুহূর্তে বাজারে ভালো ভালো কোম্পানির শেয়ার অনেক কম দামে পাওয়া যাচ্ছে। তাই বিদেশিরা মুনাফার সম্ভাবনা দেখে বিনিয়োগে আসছেন। পাশাপাশি ডলারের মূল্য অনেকটা স্থিতিশীল পর্যায়ে আসতে শুরু করছে। এ কারণে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। এতে দেশি বিনিয়োগকারীদের মধ্যে বাজারের প্রতি আস্থা বাড়বে, তারাও বিনিয়োগে আসবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com