রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত ময়মনসিংহে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ দক্ষিণ রাউজানে শ্রী শ্রী মা মগদেশ্বরী ও গঙ্গা মন্দিরে মহাতীর্থ বারুণীস্নান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা সদর-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত দেবহাটার সখিপুর বিএনপির প্রার্থী আব্দুর রউফের জনসভা অনুষ্ঠিত কুমিল্লায় মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি স্ট্যান্ডার্ড ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোঃ সিদ্দিকুর রহমান দারাজ বাংলাদেশে শুরু হচ্ছে “২.২ গ্র্যান্ড রমজান বাজার”: নিত্যপ্রয়োজনীয় পণ্যে লো-প্রাইস, ফ্ল্যাশ সেল এবং সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়ের সমাহার! আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন- চুয়াডাঙ্গার ডিসি এসপি

প্রধানমন্ত্রী: কৃষিপণ্যের বাণিজ্যিক ব্যবহার বাড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২৫৪ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষিপণ্যের বাণিজ্যিক ব্যবহার আরও বাড়াতে হবে। পাশাপাশি কৃষিক্ষেত্রে গবেষণাও গুরুত্ব দিয়ে চালিয়ে যেতে হবে।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণাকে গুরুত্ব দিতে হবে। যারা এ বিষয়ে উচ্চশিক্ষা নিতে বাইরে যান, তাদের আমরা অর্থসহায়তা দিই। মন্ত্রণালয় থেকেও গবেষণার জন্য সহায়তা দেয়া হয়।

তিনি আরও বলেন, ‘কৃষি আগে ছিল আমাদের খেয়ে-পরে বেঁচে থাকার অন্যতম অবলম্বন। এখন কিন্তু কৃষি সেখানে সীমাবদ্ধ নেই। কৃষি এখন অর্থকরী ফসল। কৃষিপণ্য রফতানি হয়, সেই রফতানি বাড়াতে ও কৃষির বাণিজ্যিক ব্যবহার বাড়াতে উদ্যোগ নিতে হবে।’

বারোমাসি কাঁঠালের জিনোম সিকোয়েন্স উদ্ভাবনের জন্য ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এখন উন্নত বিশ্বের মানুষ মাংস খেতে চায় না। মাংসের পরিবর্তে কাঁঠাল খায়। কাঁচা কাঁঠালের বার্গার ও কাবাব হয়, যা মাংসের বার্গার বা রোলের চেয়ে দাম বেশি। এই ফলটির কিছু ফেলনা নয়। সবকিছুই কাজে লাগানো যায়।’

পেঁয়াজের সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘পেঁয়াজ নিয়ে দুর্ভোগ পোহাতে হতো। এখন বীজ উদ্ভাবনের ফলে বছরে দুবার উৎপাদন করতে পারি। পেঁয়াজ সংরক্ষণে উদ্যোগ নিতে হবে। পেঁয়াজ-রসুন শুকিয়ে সংরক্ষণ করা যায়। এ ছাড়া পেঁয়াজ ও রসুনের গুঁড়োও হয়।’

গৃহপালিত পশু-পাখির যত্ন নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে নানান সুযোগ আছে।

খাদ্য সংকটের বিষয়ে শেখ হাসিনা বলেন, বিশ্বমন্দার মধ্যেও যেন দেশে খাদ্যসংকট না হয়, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS