1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Title :
ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের “হেলথ ক্যাডার ডে-২০২৬” আয়োজনে ব্যাংকিং পার্টনার প্রিমিয়ার ব্যাংক বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫

রিয়েলমি সি৩৩ কিনলেই থাকছে বছরজুড়ে বাংলালিংকের ২০জিবি ইন্টারনেট

  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৬.১৮ পিএম
  • ২৩৭ Time View

নিজস্ব প্রতিবেদক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলালিংক-এর সাথে যৌথভাবে নিয়ে এসেছে দারুণ অফার। বাজারে নতুন আসা রিয়েলমি সি৩৩ কিনলেই গ্রাহকেরা বছরজুড়ে পাবেন ২০জিবি ইন্টারনেট ডেটাপ্যাক।

দেশজুড়ে রিয়েলমি’র যেকোন আউটলেট থেকে কিংবা অনলাইন থেকে বাংলালিংক ব্যবহারকারীরা রিয়েলমি সি৩৩ কিনলে বিনামূল্যে এক বছরের জন্য ২০জিবি দ্রুততম ফোরজি ইন্টারনেট উপভোগ করতে পারবেন। প্রথম মাসে গ্রাহকেরা ৯জিবি ইন্টারনেট (৮জিবি টফি স্ট্রিমিং) পাবেন। দ্বিতীয় মাস থেকে এক বছর পর্যন্ত গ্রাহকেরা প্রতি মাসে ১জিবি করে মোট ১১জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন (সাত দিনের মেয়াদ)। প্রথম মাসের জন্য প্যাকেজটি পেতে, ব্যবহারকারীদের রিয়েলমি সি৩৩ কিনে বাংলালিংক সিমটি ফোনে প্রবেশের পর *৫০০০*৫২১# ডায়াল করতে হবে।

পরবর্তী মাসগুলোতে *৫০০০*৫২৩# ডায়াল করলেই গ্রাহকেরা পেয়ে যাবেন ফ্রি ইন্টারনেট। এছাড়া, ব্যবহারকারীরা *১২১*৭১৯৮# ডায়াল করলে মাত্র ১৯৮ টাকায় ৩০ দিনের মেয়াদ সহ ১০জিবি ইন্টারনেট ও ১৫০ মিনিটের বিশেষ অফার উপভোগ করতে পারবেন।

এই ফোনের বাউন্ডলেস সি ডিজাইন তরুণদের ফ্যাশন স্টেটমেন্টে নতুন মাত্রা যোগ করেছে। ৮.৩ মিলিমিটারের স্লিম বডি ও রাইট-অ্যাঙ্গেল বেজেলসহ এই ফোনটি তরুণদের স্টাইলকে করে তুলবে আরো প্রাণবন্ত। ফোনটি ব্যবহারের সময় পাওয়া যাবে আরামদায়ক ও প্রিমিয়াম অনুভূতি। এই ফোনের ব্যাক কভার দেখতে ঠিক নীল সমুদ্রের মত, যার ফলে ব্যবহারকারীরা পাবেন অন্যরকম এক অনুভূতি। মাইক্রন-লেভেল প্রসেসিং ও লিথোগ্রাফির সাহায্যে তৈরি করা এই ডিজাইনের অন্যতম দিক এর ডাইন্যামিক ভিজ্যুয়াল লাইট এফেক্ট, যার ফলে ফোনটি বিভিন্ন আঙ্গেল থেকে দেখতে বেশ দৃষ্টিনন্দন লাগে। ফটোপ্রেমীদের জন্য এই ফোনে আছে ৫০ মেগাপিক্সেলের সিএইচডিআর অ্যালগরিদম প্রযুক্তি সম্বলিত ক্যামেরা, যার সাহায্যে যেকোন আলোতে খুব
সহজেই তোলা যাবে প্রাণবন্ত ছবি। এছাড়া, সুবিশাল ৫,০০০এমএএইচ ব্যাটারির সাহায্যে দিনভর চার্জ শেষ হয়ে যাওয়ার চিন্তা ছাড়াই ফোনটি ব্যবহার করা যাবে।

রিয়েলমি সি৩৩ অ্যাকুয়া ব্লু ও নাইট সি এই দুটি কালারে পাওয়া যাচ্ছে, সাথে আছে দু’টি ভ্যারিয়েন্ট। ৩জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ মাত্র ১২,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) এবং ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট মাত্র ১৪,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) পাওয়া যাচ্ছে।

কেনার জন্য বিস্তারিত জানতে ক্লিকঃ https://www.realme.com/bd/realme-c33

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com