1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Title :
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি বিএসইসিতে প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ, বাড়ল নির্বাহী পরিচালকদের ক্ষমতা নড়াইল জেলা সমিতি, ঢাকার হস্তান্তর, দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

অ্যাপোলো হসপিটালস ইন্ডিয়া বিশেষ ভাউচার সহ ইউএস বাংলার যাত্রীদের ভারতে স্বাগত জানাচ্ছে

  • আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৬.২৩ পিএম
  • ৫৮০ Time View

নিজস্ব প্রতিবেদক: অ্যাপোলো হসপিটালস গ্রুপ- ইন্ডিয়া, তাদের আরেকটি বিশেষ উদ্যোগের মাধ্যমে ঢাকায় ইউএস বাংলা এয়ারলাইন্সের যাত্রীদের জন্য বিশেষ ছাড় সহ একটি ওয়েলকাম ভাউচার ঘোষণা করেছে। ঢাকায় চলমান ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো ২০২২ মেলায় এই ঘোষণা দেওয়া হয়।

অ্যাপোলো হসপিটালস গ্রুপ-ইন্ডিয়ার প্রতিনিধি অফিস বাংলা হেলথ কানেক্ট ইন্টারন্যাশনালের চেয়ারম্যান জনাব শফিক আজম জানান, এই সেবার মাধ্যমে রোগীরা উপকৃত হবেন এবং ভারতে তাদের সবচেয়ে পছন্দের হসপিটালের অনেক সেবাই তাদের জন্য আরও সহজলভ্য হবে। ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা
পরিচালক জনাব মোহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন বলেছেন যে, আমরা আমাদের ইন্টারন্যাশনাল পার্টনারদের কাছ থেকে এই ধরনের সেবাগুলোকে স্বাগত জানাই এবং আমরা আফ্রো-এশিয়ার বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রদানকারী অ্যাপোলো হসপিটালস গ্রুপ- ইন্ডিয়ার সাথে যুক্ত হতে পেরে আনন্দিত।প্রদানকারী অ্যাপোলো হসপিটালস গ্রুপ- ইন্ডিয়ার সাথে যুক্ত হতে পেরে আনন্দিত।

ইউএস বাংলা এয়ারলাইন্সের সাথে সংঘবদ্ধতা সম্পর্কে বলতে গিয়ে অ্যাপোলো হসপিটালের গ্রুপ প্রেসিডেন্ট ডাঃ কে. হরিপ্রসাদ বলেছেন যে, অ্যাপোলো হসপিটাল গ্রুপ ঢাকায় ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো ২০২২-এ অংশগ্রহণ করতে পেরে এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের গ্রাহকদের জন্য একটি বিশেষ ডিসকাউন্ট ভাউচার
উপস্থাপন করতে পেরে আমরা আনন্দিত। এই ফলপ্রসূ সহযোগিতার জন্য আমি বাংলা হেলথ কানেক্ট এবং ইউএস বাংলা এয়ারলাইন্সকে সাধুবাদ জানাই। যেহেতু ভারত এবং বাংলাদেশ তাদের সম্পর্কের একটি স্বর্ণালী যুগ অতিক্রম করছে, আমি নিশ্চিত যে বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি বিমান সংস্থার সাথে আমাদের
অংশীদারিত্ব রোগীদের জন্য অত্যন্ত উপকারী হবে। গত ৩৭ বছরে অ্যাপোলো হসপিটালস ইন্ডিয়া বাংলাদেশী মানুষ এবং চিকিৎসকদের সাথে যে সম্পর্ক বজায় রেখেছে সেটিকে আমরা সর্বোচ্চ সম্মানের চোখে দেখে থাকি।

ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপোতে অ্যাপোলো হাসপাতাল ইন্টারন্যাশনাল ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট- মিঃ জিতু জোস এবং ইউএস বাংলার হেড অফ মার্কেটিং জনাব মোঃ শফিকুল ইসলাম এই বিশেষ ডিসকাউন্ট ভাউচারটি উন্মোচন করেন। ভাউচারটি উন্মোচন করে মিঃ জিতু জোস বলেন যে, এরকম ওয়েলকাম
ভাউচার এই প্রথম এবং আমরা এটি ইউএস বাংলা এয়ারলাইন্সের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পেরে খুবই আনন্দিত। জনাব শফিকুল ইসলাম মন্তব্য করেছেন যে, আমরা দুটি মহান দেশকে সংযুক্ত করার সাথে সাথে এই ধরনের সুযোগ-সুবিধা দেওয়াতে আমাদের যাত্রীরা আনন্দিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com