1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Title :
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী হলো যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি বিএসইসিতে প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ, বাড়ল নির্বাহী পরিচালকদের ক্ষমতা নড়াইল জেলা সমিতি, ঢাকার হস্তান্তর, দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

রূপালী ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক দেলওয়ারা বেগম

  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৬.১৬ পিএম
  • ২৪১ Time View

রূপালী ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হয়েছেন দেলওয়ারা বেগম। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক পদোন্নতিপ্রাপ্ত হয়ে রূপালী ব্যাংক লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন।

ডিএমডি হিসেবে যোগদানের পূর্বে তিনি জনতা ব্যাংকে সাফল্যের সাথে মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৮ সালে ব্যাংকারস রিক্রুটমেন্ট কমিটি (বিআরসি)-এর মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদানের মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৪ বছরের চাকুরীকালে তিনি ব্যাংকের রিচার্স এন্ড প্ল্যানিং, ওয়েল ফেয়ার ও এইচআরসহ প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের প্রধান ছাড়াও ব্যবস্থাপক হিসেবে বিভিন্ন শাখায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

দেলওয়ারা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে সম্মানসহ প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় স্থান লাভ করে মেধার স্বাক্ষর রাখেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকারস’বাংলাদেশ (আইবিবি)-এর একজন সম্মানিত ডিপ্লোমেট এসোসিয়েট। তিনি দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন। দেলওয়ারা বেগম কুমিল্লা জেলার এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ৩ কন্যা সন্তানের জননী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com