1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Title :
জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা টাঙ্গাইলে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২ দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

চার মাসে প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়

  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৬.১৮ পিএম
  • ২৭৮ Time View

বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরের (২০২২-২৩) জুলাই-অক্টোবর মেয়াদে ৯৭ হাজার ৩০৬ দশমিক ৮৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৯০ হাজার ৯০১ দশমিক ৯৯ কোটি টাকা আদায় করেছে।

এনবিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত অর্থবছরের (২২ অর্থবছর) তুলনায় অক্টোবরে এ পর্যন্ত রাজস্ব সংগ্রহ গড়ে ১৪ দশমিক ১৭ শতাংশ বেড়েছে।

২০২১-২০২২ অর্থবছরে জুলাই-অক্টোবর মাসে রাজস্ব আদায় হয়েছে ৭৯ হাজার ৬২২ দশমিক ৬৬ কোটি টাকা।

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ হাজার ৪০৪ দশমিক ৮৭ কোটি টাকার ঘাটতি দেখা গেলেও, জুলাই-অক্টোবর মেয়াদে সামগ্রিক রাজস্ব আদায় রাজস্ব বোর্ডের জন্য উৎসাহব্যঞ্জক বলে জানিয়েছেন এনবিআরের একজন সদস্য।

ওই কর্মকর্তা বলেন, বিশ্ব অর্থনীতির নেতিবাচক প্রভাব বাংলাদেশেও পড়েছে। বিভিন্ন সংকট সত্ত্বেও এনবিআরের রাজস্ব আদায় এখন পর্যন্ত সন্তোষজনক হয়েছে।

বাংলাদেশের চলতি অর্থবছরে (জুলাই ২০২২-জুন ২০২৩) এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com