1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Title :
বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত 1st Quarter Financial Statements of Al-Arafah Islami Bank PLC হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের

পুঁজিবাজারে উত্থান চার খাতের দাপটে

  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৬.৫১ পিএম
  • ২৫২ Time View

বিমা, আইটি, প্রকৌশল এবং ওষুধ খাতের শেয়ারের দাম বৃদ্ধির দাপটে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১ নভেম্বর) দেশের পুঁজিবাজারে উত্থান হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৪৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১১০ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে সপ্তাহের প্রথম দুই কর্মদিবস রোব ও সোমবার দরপতনের পর আজ উত্থান হলো।

এদিন বিমা খাতের ৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ার। আইটি খাতের ১১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০টির আর অপরিবর্তিত ছিল একটি প্রতিষ্ঠানের শেয়ারের।

এছাড়াও প্রকৌশল খাতের ৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৭টি আর অপরিবর্তিত রয়েছে ২৫ কোম্পানির শেয়ার। আর ওষুধ খাতের ৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪টির, কমেছে একটির, আর অপরিবর্তিত রয়েছে ১৮টির।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারে ৩৫৯টি প্রতিষ্ঠানের ১৩ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৯৬৬টি শেয়ার কেনা-বেচা হয়েছে। তাতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৯০২ কোটি ৮৩ লাখ ১১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৬৯ কোটি ২৫ লাখ ৫৫ হাজার টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে। এদিন লেনদেন হওয়া ৩৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ১১টির, আর অপরিবর্তিত ছিল ২৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জেনেক্স ইনফোসেরে শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল নাভানা ফার্মার শেয়ার। তৃতীয় স্থানে ছিল ওরিয়ন ফার্মাসিটিউক্যালসের শেয়ার। তারপরের অবস্থানে ছিল ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার মিলস, এডিএন টেলিকম, রয়েল টিউলিপ সি পার্ল হোটেল, ইন্ট্রাকো, আমরা টেকনোলজি এবং বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।

অপর বাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১১০ পয়েন্ট কমে ১৮ হাজার ৭৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার ৮১ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৩ কোটি ৬৭ লাখ ৩৬ হাজার ৩৮৭ টাকা। এদিন লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১২টির, আর অপরিবর্তিত রয়েছে ১৬০টি কোম্পানির শেয়ারের দাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com