1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

নৌ প্রতিমন্ত্রী: অর্থনীতিতে নতুন বার্তা নিয়ে আসবে পায়রা বন্দর

  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৮.২৮ পিএম
  • ২২৫ Time View

পায়রা বন্দর দেশের অর্থনীতির জন্য নতুন বার্তা নিয়ে আসবে। এই বন্দর মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২ শতাংশ অবদান রাখবে বলে জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, পায়রা বন্দর দেশের গভীরতম তৃতীয় সমুদ্র বন্দর। এটা নিয়ে সরকারের বড় বড় স্বপ্ন আছে। বন্দর কেন্দ্রীক অনেক উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে পটুয়াখালী পায়রা বন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ সরকার দেশের সবস্থানে সমন্বিত উন্নয়ন করছে। সব উন্নয়ন প্রকল্প দেশ ও জাতির কল্যাণ বয়ে আনছে। অর্থনীতিতে ভূমিকা রাখছে ছোট-বড় সব প্রকল্প।

এদিকে, স্থানীয়ভাবে পায়রা বন্দর আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। শিল্প কল-কারখানার পাশাপাশি ছোট-ছোট ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তা গড়ে উঠছে বলে জানান পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান।

তিনি বলেন, পায়রা বন্দর কুয়াকাটা পর্যটন শিল্পকে আরও তরান্বিত করাসহ পর্যটকদের বাড়তি বিনোদনের ব্যবস্থা করবে। চলমান সব প্রকল্পের কাজ সম্পন্ন হলে আরও দৃষ্টি নন্দন হবে বন্দরটি।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে পায়রা বন্দরের মূল টার্মিনাল এক -এর উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন এবং কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com