1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
Title :
ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু   ৭ জুন থেকে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা রাজস্ব আয়ের খাত নয় টেলিযোগাযোগকে সেবার খাত হিসেবে দেখার আহ্বান টিক্যাবের গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত আজ উন্মোচিত হচ্ছে YADEA-এর নতুন মডেল ইলেকট্রিক স্কুটার GT25 ঢাকা-কুমিল্লা নতুন বিকল্প সড়কের পরিকল্পনা, চাপ কমতে পারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন কুঁড়ি স্পোর্টস’ কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতার উদ্বোধন কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন বাঘায় গ্রাম্য সালিসে নিষ্পত্তি হলো জমি নিয়ে ষাট বছরের বিরোধ

আইওএসসিও’র ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন শিবলী রুবাইয়াত

  • আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ১০.০৫ পিএম
  • ১৯০ Time View

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

সোমবার (১৭ অক্টোবর) মরক্কোতে অনুষ্ঠিত আইওএসসিও’র ৪৭ তম বার্ষিক সভায় অংশগ্রহণের মাধ্যমে পূর্বের কমিটি থেকে ২০২২-২৪ সাল সময়কালের জন্য তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

সভায় আইওএসসিও এর সাথে বিএসইসির Multilateral Memorandum of Understanding for Supervisory Cooperation (“APRC Supervisory MMoU”) এর স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বহুপাক্ষিক সমঝোতা স্মারকটি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের সাথে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও যোগাযোগ বৃদ্ধি পাবে।

এর আগে গত ২৪ জুলাই অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আইওএসসিও’র এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক কমিটির ভাইস চেয়ার পদে নির্বাচিত হন।

সারাবিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাদের নিয়ে গঠিত আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানে এমন অর্জন বাংলাদেশের জন্য এই প্রথম। আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ এই পদে বাংলাদেশের অবস্থান নিশ্চিত হওয়ায় দেশ এবং দেশের পুঁজিবাজার আন্তর্জাতিক অঙ্গনে আরো পরিচিত হবে এবং বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থা বৃদ্ধি পাবে।

আন্তর্জাতিক পুঁজিবাজারের নীতিনির্ধারণে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। সংশ্লিষ্ট আইন-কানুনের সাথে সমন্বয় করে দেশের পুঁজিবাজার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, বৈদেশিক বিনিয়োগ এবং সহযোগিতা বৃদ্ধি, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের সাথে সম্পর্কের উন্নয়ন সহ দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নতিতে এই অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, সারাবিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সমূহ নিয়ে গঠিত প্রতিষ্ঠান International Organization of Securities Commissions (IOSCO) ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদস্য সংখ্যা ২৩৩ টি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ২০১৩ সালে IOSCO MMoU স্বাক্ষরের মাধ্যমে IOSCO এর সর্বোচ্চ মান Appendix ‘A’ তে উন্নীত হয়েছে।

International Organization of Securities Commissions (IOSCO) এর ৪ টি আঞ্চলিক কমিটির মধ্যে Asia Pacific Regional Committee (APRC) অন্যতম। বর্তমানে ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২১ টি দেশ এই আঞ্চলিক কমিটির সদস্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com