1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

বিশ্ব ইজতেমা শুরু ১৩ জানুয়ারি, হবে দুই ধাপে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৭.১৫ পিএম
  • ৫৩৩ Time View

করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর তুরাগ তীরে টঙ্গীর মাঠে আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। এবারও দুই দফায় ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম দফা হবে ১৩ থেকে ১৫ জানুয়ারি। আর দ্বিতীয় দফা হবে ২০ থেকে ২২ জানুয়ারি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সংক্রান্ত বৈঠক শেষে এ সব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংক্ষিপ্ত আকারে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিপূর্বে আমরা দুই গ্রুপের নেতাদের ডেকে বলেছিলাম যে একসঙ্গে ইজতেমা করলে সেটা কিভাবে করবেন, আর যদি আলাদা করেন তাহলে কে আগে এবং কে পরে সেটা জানান। তারা কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি। তারপর আমরা দুই গ্রুপের জন্য দুইটি তারিখ আগের বারে ঠিক করে দিয়েছিলাম।

মন্ত্রী বলেন, তারা এবারও একসঙ্গে করতে রাজী হননি। এবার জোবায়ের গ্রুপ ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ইজতেমার আয়োজন করবে। আর ওয়াসেক গ্রুপ ২০ থেকে ২২ জানুয়ারি ইজতেমার আয়োজন করবে।

প্রথম পক্ষ ইজতেমা শেষে প্রশাসনকে মাঠ বুঝিয়ে দেবেন। তারা দ্বিতীয় দফা ইজতেমার জন্য মাঠ প্রস্তুত করবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com