1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

ড. শেখ শামসুদ্দিন: টেকশই অর্থনীতি হতে হবে অন্তর্ভুক্তিমূলক

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৭.০৯ পিএম
  • ৩২৭ Time View

বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, একজনকে বাদ দিয়ে বা কাউকে বাদ দিয়ে বা কিছু মানুষকে বাদ দিয়ে কখনোই অর্থনীতি টেকসই হবেনা। আমাদের কে অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থাপনার কথা ভাবতে হবে টেকশই অর্থনীতির জন্য। আমাদের দেশের সব প্রান্তে এখন ইন্টারনেট আছে, বিদ্যুৎ আছে এগুলোকে ব্যবহার করেই দেশের সর্বস্তরের মানুষকে এতে অন্তর্ভুক্ত করেই আমাদেরকে টেকশই অর্থনীতির কথা চিন্তা করতে হবে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত হোটেলে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এবং সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) এর উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২২’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শেখ শামসুদ্দিন এসব কথা বলেন।

এসময় তালিকাভুক্ত কোম্পানিগুলোর গাইড লাইন প্রসঙ্গে তিনি বলেন, গাইড লাইন খুবই প্রয়োজনীয়, কিন্তু গাইডলাইন যেন এমন না হয় যে দেশ এবং দেশের প্রতিষ্ঠানগুলো সমস্যায় পড়ে যায়। আমাদের এই গাইডলাইনটি দেশের প্রেক্ষাপট চিন্তা করে বানাতে হবে। যেন তা দেশের অগ্রগতিকে রূদ্ধ না করতে পারে।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরহাদ আহমেদ।

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ড. মোহাম্মদ তারেক। এ প্রবন্ধের উপর আলোচনায় সভাপতিত্ব করেন সিডিবিএলের ব্যাবস্থাপনা পরিচালক এবং সিইও শুভ্র কান্তি চৌধুরী। আলোচনায় অংশ নেন লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড এবং লংকাবাংলা গ্রুপ ক্যাপিটাল মার্কেট অপারেশনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com