1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

রাতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল

  • আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১১.৫১ এএম
  • ২৪৯ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের আরেক দল পাকিস্তান। গুরুত্বপূর্ণ সিরিজটিতে অংশ নিতে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল।

রাত ১১.৫৫ মিনিটে নিউজিল্যান্ডের বিমান ধরার কথা টাইগারদের। আগামী ২ অক্টোবর সকালে সেখানে পৌঁছানোর কথা রয়েছে নুরুল হাসান সোহান- মেহেদী হাসান মিরাজদের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাওয়া সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দেবেন ২ অক্টোবর।

তারপর একদিন বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। ৪ অক্টোবর থেকে শুরু হবে অনুশীলন। এদিকে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না দুই স্ট্যান্ড বাই ক্রিকেটার শেখ মেহেদী এবং রিশাদ হোসেন। যদিও এই সফরে যাচ্ছেন সৌম্য সরকার এবং শরিফুল ইসলাম।

বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে আগামী ৭ অক্টোবর শুরু হবে এই সিরিজটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮ টায়। তারপর এক দিন বিরতি দিয়ে ৯ অক্টোবর আবারও মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ১২ টায়। এরপর দুই দিন বিরতির পর আবারও মাঠে নামবে বাংলাদেশ। ১২ অক্টোবরের ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর ১২ টায়।

তারপরের দিন, অর্থাৎ ১৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে আবারও মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটিও শুরু হবে সকাল ৮ টায়। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এই তিনটি দেশের মধ্যে খেলা হবে। অর্থাৎ সবগুলো দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। তারপর যে দুটি দল পয়েন্ট তালিকায় উপরে থাকবে, তারা ১৪ অক্টোবর ক্রাইস্টচার্চে অনুষ্ঠেয় ফাইনালে মোকাবেলা করবে। ফাইনালের মতো সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com