1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Title :
সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ অসুস্থ শরীরেও মহিষ চরাতে গিয়ে রেললাইনে ঘুমান্ত অবস্থায় চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অধিকার নিয়ে মতবিনিময় উত্তরবঙ্গের জননেতা মুহাম্মদ সিরাজ উদ দৌলা চৌধুরী মুহাম্মদ এর সরকারের প্রতি ওপেন চ্যালেঞ্চ করে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

ফুলঅনব্লকবাস্টার স্যামসাং গ্যালাক্সি এফ২২

  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৯.১২ পিএম
  • ২৫৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

* বাজারে গ্যালাক্সি সিরিজের নতুন ডিভাইস গ্যালাক্সি এফ২২
* মিডরেঞ্জে গ্যালাক্সি এফ২২
* ২৩,৯৯৯ টাকায় মিলছে গ্যালাক্সি এফ২২
* আপনার নিকটস্থ স্টোরেই এখন পাওয়া যাচ্ছে #ফুলঅনব্লকবাস্টার গ্যালাক্সি এফ২২

আপনার নিকটস্থ অনুমোদিত স্যামসাং আউটলেটে এখন পাওয়া যাচ্ছে ফুলঅনব্লকবাস্টার স্যামসাং গ্যালাক্সি এফ২২। বহুল প্রতীক্ষিত এই স্মার্টফোনে রয়েছে কোয়াড-সেটআপ সহ ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। মুভি দেখা এবং গেমস খেলার অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে দুর্দান্ত সব উদ্ভাবনী ফিচার।


স্যামসাং গ্যালাক্সি এফ২২ ডিভাইসটিতে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম সহ মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি পাওয়া যাচ্ছে ডেনিম ব্ল্যাক ও ডেনিম ব্লু – এ দু’টি ট্রেন্ডি কালারে। এতে ফিচার হিসেবে ব্যবহার করা হয়েছে- ৬.৪ ইঞ্চি ৯০ হার্টজ এসঅ্যামোলেড ইনফিনিটি-ইউ ডিসপ্লে, ওয়ান ইউআই কোর ৩.১, সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আরও অনেক কিছু। ডিভাইসটি ব্যবহারকারীদের মুভি দেখার অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে তোলার পাশাপাশি গেমস খেলার অভিজ্ঞতাকেও স্বাচ্ছন্দ্যদায়ক করে। মুভি দেখা ও গেমস খেলার ক্ষেত্রে চার্জ শেষ হয়ে যাওয়ার ভোগান্তি থেকে ব্যবহারকারীদের নিশ্চিন্ত রাখতে স্যামসাং গ্যালাক্সি এফ২২
স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার। এছাড়াও, ডিভাইসটিতে ফিচার হিসেবে আছে কোয়াড ক্যামেরা সেটআপ; যেখানে ৪৮ মেগাপিক্সেলের দুর্দান্ত ক্যামেরার পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড, ২ মেগাপিক্সেল ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা।


স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “সাম্প্রতিক সময়ে মানুষের স্মার্টফোন ব্যবহার করার ধরন পরিবর্তিত হচ্ছে। স্মার্টফোনে ভিডিও কন্টেন্ট দেখার ক্ষেত্রে ঝুঁকছেন ব্যবহারকারীরা। স্যামসাং গ্যালাক্সি এফ২২ স্মার্টফোনে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ও ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা ব্যবহারকারীদের এ চাহিদা মেটাতে সক্ষম হবে। বিশেষ করে, এই ডিভাইসটি তরুণ জেন জি ও মিলেনিয়াল ব্যবহারকারী, যারা অ্যাকাডেমিক বিভিন্ন কাজ ও বিনোদনের উদ্দেশ্যে স্মার্টফোন ব্যবহার করতে চান, তাদের চাহিদা পূরণ করবে।”

আপনার নিকটস্থ অফিসিয়াল স্যামসাং আউটলেট থেকে #ফুলঅনব্লকবাস্টার স্যামসাং গ্যালাক্সি এফ২২ স্মার্টফোনটি সংগ্রহ করুন এখন মাত্র ২৩,৯৯৯ টাকায়।

স্যামসাংঃ টেলিভিশন ও রেফ্রিজারেটরের ক্ষেত্রে বৈশ্বিকভাবে এক নম্বর ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিকস। রূপান্তরমূলক ধারণা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স বিশ্বব্যাপী অনুপ্রেরণামূলক এবং অগ্রগতির কাজ করছে। প্রতিষ্ঠানটি টিভি, স্মার্টফোন, ওয়্যারেবল ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, মেডিকেল ইকুইপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাক্টর এবং এলইডি সল্যুশনের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছে। এ সংক্রান্ত প্রাসঙ্গিক খবরের জন্য অনুগ্রহ করে স্যামসাং নিউজরুম ভিজিট করুন: news.samsung.com

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com