1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

যুদ্ধের সঙ্গে যেভাবে চলছে ইউক্রেনের দখলকৃত অঞ্চলে রাশিয়া গণভোট

  • আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১০.৫৩ এএম
  • ২০৪ Time View

তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে ইউক্রেনের চারটি অধিকৃত অঞ্চলের রুশ ফেডারেশনে যোগ দেয়ার প্রশ্নের মধ্যে গণভোট চলছে৷ ক্রেমলিন নিয়োজিত প্রশাসনিক কর্মকর্তাদের তত্ত্বাবধানে আয়োজিত এই গণভোট আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে বলে জানা গেছে৷

গত শুক্রবার শুরু হওয়া এই গণভাট ইউক্রেনের পশ্চিমের দনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল এবং দক্ষিণের ঝাপোরিজঝিয়ার এবং খেরসন অঞ্চলে আয়োজন করা হয়৷ তবে এই গণভোটের কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য জাতিসংঘসহ বেশ কিছু পশ্চিমারা৷ ইউক্রেন বলছে, এই গণভোটের মাধ্যমে একটি জাতির বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে৷

বার্তাসংস্থাগুলো জানিয়েছে, গণভোটের উদ্দেশ্যে নির্বাচনী কর্মকর্তারা স্থানীয়দের বাড়িতে ব্যালটপেপার নিয়ে হাজির হচ্ছেন৷ সেই সাথে কিছু ভ্রাম্যমাণ ভোটকেন্দ্রও স্থাপন করা হয়েছে৷

রাশিয়ার মূল ভূখণ্ডেও ভোট আয়োজন করা হয়েছে বলে জানা গেছে৷ অধিকৃত চারটি অঞ্চলের যেসব শরণার্থী এই মুহূর্তে রাশিয়ায় অবস্থান করছেন, তাদের ভোটে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এমন আয়োজন করা হয়েছে৷

ক্রেমলিন বলছে, ফলাফলের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেনের এই অঞ্চলগুলোকে রাশিয়ার সঙ্গে যুক্ত করা হবে৷

রাশিয়ার গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শনিবার এ চারটি অঞ্চলের বিভিন্ন কেন্দ্রে ভোট প্রদানের জন্য উপস্থিত হচ্ছেন স্থানীয়রা৷

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অস্ত্রধারী লোকেরা স্থানীয়দের ভোটকেন্দ্রে যেতে জোর করছে৷

গণভোট অনুষ্ঠানের প্রথমদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের কিছু অংশকে যুক্ত করার এই প্রচেষ্টাকে আন্তর্জাতিক আইনের ‘প্রকাশ্য লঙ্ঘণ’ বলে মন্তব্য করেন৷ তিনি বলেন, ‘রাশিয়ার উপর আরো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর সাথে কাজ করবে৷’

ইউক্রেন সরকারের বলছে, ভোট চলার এই পাঁচদিন ইউক্রেনে রাশিয়ার অধিকৃত এলাকাগুলো থেকে স্থানীয়দের সরে যেতে বাধা দেওয়া হচ্ছে৷

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় দ্ব্যর্থহীনভাবে এই গণভোটের নিন্দা জানাচ্ছে৷ এই গণভোট শুধু আন্তর্জাতিক আইনের লঙ্ঘনই নয়, এটি কিছু মানুষের বিরুদ্ধে, একটি জাতির বিরুদ্ধে হওয়া অন্যায়৷

গণভোট অনুষ্ঠিত হওয়া এ চারটি অঞ্চল এই মুহূর্তে পুরোপুরি রাশিয়া দখলে তেমন ইঙ্গিত এখনো পাওয়া যায়নি৷ সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এই চারটি অঞ্চলের বিভিন্ন স্থানে ইউক্রেনের সেনারা রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে৷

তবে বিশ্লেষকেরা বলছেন, ভোটাভুটির মাধ্যমে যদি এসব অঞ্চল রাশিয়া নিজেদের সাথে যুক্ত করে নেয় সেক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি অন্য দিকে মোড় নিতে পারে৷

রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পর সেখানে হামলার ঘটনা ঘটলে মস্কো দাবি করতে পারে যে, পশ্চিমাদের কাছ থেকে পাওয়া অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালানো হচ্ছে৷

সূত্র: ডিডাব্লিউ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com