1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত “Transform, Growth & Sustainability”- নতুন উচ্চতার অঙ্গীকারে কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় বিশ্ব পর্যটন দিবস পালিত- ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে পর্যটন উন্নয়নের আহ্বান চাঁদাবাজ ও প্রতারক সুফি সাগরকে জেলহাজতে প্রেরণ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান কালিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

১০০ টাকার কাঁঠাল ২৬ হাজার টাকায় বিক্রি

  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৬.৫৪ পিএম
  • ২১৭ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলায় প্রতিযোগিতার মাধ্যমে দাম হাঁকাহাঁকির পর একটি কাঁঠাল ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। গতকাল (২৯ জুলাই) মাঝারি আকারের এই কাঁঠালটি কিনেন কাঞ্চন মিয়া (৩৫) নামের এক প্রবাসী। তবে কাঁঠালটির বাজার মূল্য আনুমানিক একশ টাকার বেশি হবে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর পূর্বপাড়া জামে মসজিদের গাছে একটি কাঁঠাল ঝুলেছিল। শুক্রবার (২৯ জুলাই) জুমার নামাজের পর মসজিদে মুসল্লিদের মধ্যে সেটি কেনার জন্য নিলাম আহ্বান করেন মসজিদ কর্তৃপক্ষ। নিলামে এক হাজার টাকা থেকে দাম হাঁকানো শুরু হয়। প্রায় আধ ঘণ্টা পর্যন্ত মুসল্লিদের মধ্যে দাম হাঁকাহাঁকি হয়। শেষে ২৬ হাজার টাকা দামে কাঁঠালটি কেনেন কাঞ্চন মিয়া। কাঞ্চনমিয়ার বাড়ি সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে।

কাঞ্চন মিয়া বলেন, আল্লাহর ঘরের কাঁঠাল তাই মনের তৃপ্তির জন্য কিনেছি। এখানে দাম কতো তা গুরুত্বপূর্ণ না। আশা করি খেয়ে প্রশান্তি পাবো।

উক্ত মসজিদের ইমাম মাওলানা আবদুস সালাম খান বলেন, আমাদের মসজিদের কাঁঠালটি ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। এতে আমরা খুশি। এই টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com